ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর ভদ্রপল্লিতে আর ভদ্রতা নেই কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা শুরু হচ্ছে শুক্রবার : যা যা থাকছে টেকনাফে নারীকে বিবস্ত্র করে মারধর ও চুল কেটে দেয়ার অভিযোগ, আটক ২ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ নিখোঁজের ১৫ ঘন্টা পর উদ্ধার হওয়া রামুর স্কুল ছাত্র শাহীনের জানাজা সম্পন্ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানালো আশ্রিত রোহিঙ্গারা পেকুয়ায় মাছ ব্যবসায়ী- আড়ৎদার দ্বন্দ্ব, মাছ বিক্রি বন্ধ কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আনোয়ারী- “সন্ত্রাস, মাদক ও চোরাচালান বন্ধে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে”

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, সন্ত্রাস, মাদক ও চোরাচালানের কারণে উখিয়া – টেকনাফসহ পুরো জেলায় নেতিবাচক প্রভাব পড়েছে। সামাজিক ও নৈতিক অবক্ষয়ের সৃষ্টি হয়েছে।

সামাজিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও শৃংখলা বিঘ্নিত হচ্ছে। সীমান্তে অনিয়ন্ত্রিত মাদক কারবারিরা আমাদের তরুণ প্রজন্মের মেরুদন্ড ভেঙ্গে দিচ্ছে। এহেন পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে সমাজের দর্পণ হিসেবে মিডিয়া কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের কোন বিকল্প নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময়কালে জেলা আমীর আনোয়ারী উপরোক্ত কথাগুলো বলেন।

টেকনাফ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি আরো বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অযুত সম্ভাবনার দেশ। প্রায় বিশ কোটি মানুষ এদেশের সম্পদ। রাষ্ট্রীয়ভাবে সঠিক ও যথাযথ পরিকল্পনা গ্রহণ করলে বিশাল জনসংখ্যা কে জনসম্পদে পরিণত করা সম্ভব। জামায়াতে ইসলামী দেশের সকল সম্ভাবনা কে কাজে লাগিয়ে একটি সুখী, সমৃদ্ধশালী ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।

আমরা এই দেশ থেকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি নির্মূল করে একটি বাসযোগ্য দেশ গড়তে চাই। এক্ষেত্রে মিডিয়া কর্মীদের সহযোগিতা আমরা কামনা করি। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান। উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ হোছাইন, হ্নীলা ইউনিয়ন আমীর মাওলানা গিয়াস উদ্দিন নিজামী প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আনোয়ারী- “সন্ত্রাস, মাদক ও চোরাচালান বন্ধে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে”

আপডেট সময় : ০৯:০৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬