ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১ কউক’র উদ্যোগে বিশ্ব বসতি দিবস উদযাপন- কক্সবাজারের মাস্টার প্ল্যান চুড়ান্ত হচ্ছে রাখাইনে রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি বানাচ্ছে আরাকান আর্মি ভারত-ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা ব্যাংক-বিমা, সিগারেট ও মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে জেলা তথ্য অফিসের প্রচার কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং 

কক্সবাজার জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম ও জনসচেতনতামূলক প্রচারণায় ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জেলা তথ্য অফিসার মো. আব্দুছ ছাত্তার জানান, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত ১৮০ দিনের কার্যক্রমে জেলা তথ্য অফিস ব্যাপক প্রচার ও গণসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে।

তিনি বলেন, এ সময়ে ৯টি উঠান বৈঠক ও কমিউনিটি সভা, ২টি নারী সমাবেশ, ১টি ফ্যামিলি সমাবেশ, ১টি যুবক সমাবেশ, ১টি আলোচনা সভা এবং নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এছাড়া ৪০৫টি চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও টিভিসি প্রদর্শন, ৪৭টি সড়ক প্রচার ও মাইকিং এবং ৪৮টি অনলাইন প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি যেমন খাল খনন, ফ্যামিলি কার্ড, যুবক কার্ড ও নতুন স্মার্ট পোস্টার ২০২৬ সংক্রান্ত বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি ও লাইভ প্রচারের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

এছাড়া রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, গণতন্ত্র ও জাতি গঠন, দুর্নীতি প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ স্থানীয় সাংবাদিকরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা

সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে জেলা তথ্য অফিসের প্রচার কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং 

আপডেট সময় : ০৭:৫৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬