ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

“সমৃদ্ধ কক্সবাজার”-এর নতুন দায়িত্বে শাহীন চেয়ারম্যান, মামুন প্রধান নির্বাহী

সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করা সংগঠন “সমৃদ্ধ কক্সবাজার” এর আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী পরিষদের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার শহরের শহীদ স্মরণী সড়কে অবস্থিত সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে সাইফুর রহিম শাহীন-কে চেয়ারম্যান এবং ইব্রাহীম খলিল মামুন-কে সংগঠনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

সভার সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান সাইফুর রহিম শাহিন । সদস্যদের মতামতের ভিত্তিতে গঠিত এই কমিটির মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।

“সমৃদ্ধ কক্সবাজার” বিগত কয়েক বছর ধরে নিরবে কক্সবাজারের সামাজিক, অর্থনৈতিক ও মানবিক অগ্রযাত্রায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বিশেষভাবে মানবাধিকার, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা, ব্যবসা উন্নয়ন, শিক্ষাবিষয়ক উদ্যোগ এবং দুর্যোগ মোকাবিলায় সক্রিয় ভূমিকা রেখে আসছে।

জুলাই গণঅভ্যুত্থান-এর পরবর্তী সময়কে কেন্দ্র করে সংগঠনটি তাদের কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করেছে। সামাজিক পরিবর্তনের লক্ষ্যে গৃহীত নতুন পরিকল্পনা ও তৎপরতা ইতোমধ্যে জেলার বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। সংগঠনের নেতারা জানিয়েছেন, আগামী দিনে আরও বহুমুখী উদ্যোগ নেওয়া হবে, যা কক্সবাজারের উন্নয়ন ও সুরক্ষায় যুগান্তকারী প্রভাব ফেলবে।

নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুর রহিম শাহীন বলেন,“সমৃদ্ধ কক্সবাজার কেবল একটি সংগঠন নয়—এটি একটি সামাজিক আন্দোলন। আমরা মানুষের অধিকার, সুরক্ষা এবং টেকসই উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমাদের লক্ষ্য কক্সবাজারকে একটি মানবিক, নিরাপদ ও সচেতন সমাজে রূপান্তরিত করা।”
প্রধান নির্বাহী ইব্রাহীম খলিল মামুন বলেন,“নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। সমৃদ্ধ কক্সবাজার কেবল শহরের জন্য নয়, পুরো জেলার জন্য একটি আলোর দিশা হয়ে উঠবে।”

স্থানীয় সমাজকর্মী, সাংবাদিক, শিক্ষক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এই নতুন কমিটির প্রতি শুভকামনা জানিয়েছেন এবং তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সমৃদ্ধ কক্সবাজার তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইতোমধ্যে সামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি

“সমৃদ্ধ কক্সবাজার”-এর নতুন দায়িত্বে শাহীন চেয়ারম্যান, মামুন প্রধান নির্বাহী

আপডেট সময় : ০৮:৪৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫