ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

সমঝোতার পরই হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ জাহাজ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হওয়ার পরপরই পারস্য উপসাগরে তার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের পর ওমানের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে ইরানের ১১টি বাণিজ্যিক জাহাজ।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৮ জুন) এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রোববার (১৭ জুন) তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জাহাজগুলো চলাচলের এই অনুমতি পায়।

এই ১১টি জাহাজের মধ্যে ৮টি পণ্যবাহী জাহাজ ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করে আন্তর্জাতিক জলসীমায় সফলভাবে প্রবেশ করেছে। অন্যদিকে, আন্তর্জাতিক রুট থেকে ৩টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি হয়ে ইরানের নিজস্ব জলসীমায় প্রবেশ করেছে।

সদ্য অনুমোদিত সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী, পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে ইরান-বিরোধী সব ধরনের নৌ-অবরোধ সম্পূর্ণভাবে তুলে নেবে মার্কিন যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে ইরান সরকারও আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে সম্পূর্ণ শুল্কমুক্ত ও নিরাপদ যাতায়াতের বিশেষ অনুমতি দেবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

সমঝোতার পরই হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ জাহাজ

আপডেট সময় : ১২:৩১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬