ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

সদর উপজেলা প্রশাসক হিসেবে ফরিদুল আলমকে নিয়োগের দাবি

কক্সবাজার সদর উপজেলার সাবেক যুবদল সভাপতি ও জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ ফরিদুল আলমকে উপজেলা প্রশাসক হিসেবে দেখতে চায় স্থানীয় সাধারণ জনগণ।

এলাকাবাসীর মতে, তিনি একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তি এবং সবসময় সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানো একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক। কক্সবাজার সদর উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে তাকে উপজেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফরিদুল আলম একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ ও সমাজসেবক হিসেবে এলাকায় সুপরিচিত। তিনি বর্তমানে কক্সবাজার জেলা যুবদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি এবং উপজেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত। দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় থেকে তিনি একজন লড়াকু সৈনিক হিসেবে পরিচিতি লাভ করেছেন এবং ছাত্রজীবনে রাজনৈতিক কারণে কারাবরণও করেছেন।

বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। তাদের মতে, দলীয় প্রভাবমুক্ত থেকে এলাকার প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে ফরিদুল আলমের মতো যোগ্য, সৎ ও নিরপেক্ষ ব্যক্তিকে উপজেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া সময়ের দাবি।

সদর উপজেলার সচেতন নাগরিকরা এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানিয়েছেন।

ট্যাগ :

কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল

সদর উপজেলা প্রশাসক হিসেবে ফরিদুল আলমকে নিয়োগের দাবি

আপডেট সময় : ০১:১৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬