ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে জেইউসি’র আলোচনা সভা

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে (জেইউসি’র) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বাদে মাগরিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর অন্তর্ভুক্ত সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (রেজি নং চট্ট ২৫৭৫)-এর উদ্যোগে কক্সবাজার প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।

জেইউসি’র যুগ্ম সম্পাদক ছৈয়দ আলমের সঞ্চালনায় সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর কার্যনির্বাহী কমিটির সদস্য শামসুল হক শারেক, কোষাধ্যক্ষ ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী ও প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবাল।

প্রধান অতিথি মাহবুবর রহমান বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন তৎকালীন বাকশাল সরকার মাত্র চারটি পত্রিকা রেখে দেশের সকল সংবাদপত্র বন্ধ করে স্বাধীন সাংবাদিকতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল। দেশের জনপ্রিয় গণমাধ্যমগুলো বন্ধ করে যে চরম ফ্যাসিবাদের পরিচয় দেওয়া হয়েছিল, দেশের আপামর জনগণ তা ভুলে যায়নি। তিনি আরো বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ এবং গণতন্ত্রের প্রধান স্তম্ভ। যখনই কোনো স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, তারা প্রথম আঘাত করে গণমাধ্যমের ওপর। ১৯৭৫ সালের ১৬ জুনের কালো দিনটিকে স্মরণ করে আজ আমাদের যেকোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের অধিকার ও রুটি-রুজির আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম হেলালী বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া একটি স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক সমাজ কল্পনা করা যায় না। গণমাধ্যমের হাত বেঁধে দিয়ে কখনো রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

​সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর প্রচার সম্পাদক এম. বেদারুল আলম, কার্যনির্বাহী কমিটির সদস্য এম. জসিম উদ্দিন ছিদ্দিকী, সিনিয়র সদস্য ইমাম খাইর, নুরুল আমিন হেলালী, এমএ আজিজ রাসেল, সাংবাদিক আরোজ ফারুক, আমিনুল কবির, নুরুল ইসলাম, শাহেদ হোসাইন মুবিন, অন্তর দে বিশাল, আরিফুল কবির, নুর মোহাম্মদসহ সাংবাদিক ইউনিয়ন ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা, ১৯৭৫ সালের ১৬ জুনের কালো অধ্যায়ের নিন্দা জানান এবং মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার আহ্বান জানান। সাংবাদিকদের অধিকার রক্ষা ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে জেইউসি’র আলোচনা সভা

আপডেট সময় : ১১:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬