ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া

বৃষ্টিমুখর বিকেলে টানটান উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শক্তিশালী টেকনাফ উপজেলা ফুটবল খেলোয়াড় সমিতিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রামু উপজেলা ফুটবল দল।

সোমবার (৩১ আগস্ট) বিকাল ৩ টায় অনুষ্ঠিত জমজমাট সেমিফাইনালে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলাকে করে তোলে রোমাঞ্চকর। মাঠের লড়াইয়ে টেকনাফের প্রতিরোধ ভেঙে শেষ পর্যন্ত জয় তোলে নেয় রামু।

শুরু থেকেই ম্যাচে ছিল উত্তেজনা। টেকনাফের আক্রমণভাগ একাধিকবার রামুর রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও রামুর খেলোয়াড়দের দৃঢ়তায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা।

অন্যদিকে সুযোগ বুঝে রামুও পাল্টা আক্রমণে টেকনাফের গোলমুখে হানা দেয়। দলের হয়ে কৌশিক ও জাহেদ দুটি গোল করেন। টেকনাফের এনাম, ইফতি, শেখ আহমদ, মাঈন উদ্দিন রাশা চমৎকার খেলা প্রদর্শন করেন।

শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের লড়াইয়ে টেকনাফকে পেছনে ফেলে ফাইনাল নিশ্চিত করে রামু। দুর্দান্ত এই জয়ে রামুর খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

ফাইনালে এখন শিরোপার জন্য লড়বে রামু উপজেলা ফুটবল দল।

খেলা শেষে রামু দলের অন্যতম খেলোয়াড় কৌশিক বড়ুয়ার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন আয়োজক ও আমন্ত্রিত অতিথিরা।

আগামী ২ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৩ টায় উখিয়া উপজেলার সাথে শেষ সেমিফাইনালে মুখোমুখি হবে আরেক শক্তিশালী দল চকরিয়া উপজেলা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া

আপডেট সময় : ১১:৩৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬