ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

লামায় বন্য হাতির আক্রমনে একজনের মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে ক্যচিং মং মার্মা (৫৯) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪/০২/২০২৬ ইং) বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রিশডেবা ডলুঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ক্যচিং মং মার্মা ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ২৮৫ নম্বর সাংগু মৌজার বাচিং কারবারী পাড়ার বাসিন্দা। তিনি বাচিং কারবারীর ছেলে এবং হ্লাচিং মার্মার পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ ধানক্ষেতে বিষ প্রয়োগ করতে গেলে হঠাৎ একটি বন্য হাতির দল তার ওপর আকস্মিক আক্রমণ চালায়। এ সময় তিনি হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে রাত প্রায় ৮টার দিকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, পার্বত্য অঞ্চলে প্রায়ই বন্য হাতির আক্রমণের ঘটনা ঘটছে। বিশেষ করে ফসলের মাঠে কাজ করতে গেলে গ্রামবাসীদের আতঙ্কে থাকতে হয়। তারা বন্য হাতির উপদ্রব থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম

লামায় বন্য হাতির আক্রমনে একজনের মৃত্যু

আপডেট সময় : ০২:১৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬