ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

রিটায়ার্ড আউটে ইতিহাসে রস্টন চেজ

ক্রিকেটে একজন ব্যাটসম্যান সবমিলিয়ে ১০ ভাবে আউট হতে পারেন। এর মাঝে বোল্ড, ক্যাচ আউট, রান আউট এসবই বেশি দেখা যায়। খুব কম ক্রিকেটারই রিটায়ার্ড আউট হন। বিশেষ করে টি-টোয়েন্টিতে। আর এতদিন টেস্ট খেলুড়ে দেশগুলোর কোনো ক্রিকেটারই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিটায়ার্ড আউট হননি। যে ধারা ভেঙেছে সোমবার, রস্টন চেজের মাধ্যমে।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে এমন রেকর্ডে নাম তোলেন উইন্ডিজ অলরাউন্ডার রস্টন চেজ। এদিন সাইম আইয়ুবের বলে আলিক আথানাজে আউট হলে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন চেজ। তখন ম্যাচ জিততে ক্যারিবীয়দের দরকার ছিল ৮০ রান, হাতে ৭ ওভার।

সময়ের দাবি মেনে মেরে খেলতে পারছিলেন না চেজ। ক্রিজে থাকা সময়ে ১২ বল খেলে মাত্র ১৫ রান করেন তিনি। ফলে একপর্যায়ে রিটায়ার্ড আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে যতক্ষণে এ সিদ্ধান্ত নেন, ততক্ষণে ৩ ওভারে প্রয়োজন দাঁড়িয়েছে ৪১ রান। শেষ পর্যন্ত উইন্ডিজ ম্যাচ হারে ১৩ রানে।

এর মাধ্যমে রস্টন চেজ টেস্ট খেলুড়ে দেশগুলোর মাঝে প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিটায়ার্ড আউট হিসেবে নাম লিখিয়েছেন। টি-টোয়েন্টি ফরম্যাটের হিসেবে অবশ্য এমন অভিজ্ঞতা তার জন্য দ্বিতীয়বার। এর আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলার সময় এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দুইবার রিটায়ার্ড আউট হয়েছেন ফ্রান্সের হেভিট জ্যাকসন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আলী নাসের, বোতসোয়ানার ভিনু বলকৃষ্ণান ও গ্রিসের ক্রিস্টোডুলাস বোগদানোস একবার করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিটায়ার্ড আউট হয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি

রিটায়ার্ড আউটে ইতিহাসে রস্টন চেজ

আপডেট সময় : ০১:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫