ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১ কউক’র উদ্যোগে বিশ্ব বসতি দিবস উদযাপন- কক্সবাজারের মাস্টার প্ল্যান চুড়ান্ত হচ্ছে রাখাইনে রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি বানাচ্ছে আরাকান আর্মি ভারত-ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা ব্যাংক-বিমা, সিগারেট ও মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

রামুর ফতেখাঁরকুলে সরকারি খাস জমি দ’খ’ল করে প্লট বিক্রি

রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের ফকিরা বাজার সংলগ্ন বাঁকখালী নদীর সরকারি খাস জমি দখল করে প্লট বাণিজ্যের অভিযোগ উঠেছে প্রবাসী গিয়াস উদ্দিন ও তার ভাই নাজিম উদ্দিনের বিরুদ্ধে।

স্থানীয়দের দাবি, দখলের কারণে নদীঘেঁষা গুরুত্বপূর্ণ সড়কটি সংকুচিত হয়ে এখন প্রায় একটি সরু গলিতে পরিণত হয়েছে। যে সড়ক দিয়ে দীর্ঘদিন ধরে কৃষিপণ্য আনা-নেওয়া এবং স্থানীয়দের স্বাভাবিক চলাচল হতো, সেটিও এখন বাধাগ্রস্ত।

স্থানীয়দের অভিযোগ, খাস জমি ভরাট করে ছোট ছোট প্লট বানিয়ে বিক্রি করা হচ্ছে। একই সাথে পানি নিষ্কাশনের নালা বন্ধ করায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকিও তৈরি হয়েছে।

এসব প্লট সাধারণ মানুষের কাছে কম দামে বিক্রি করে জমির মালিকানা দাবি করেন গিয়াস। ক্রেতাদের একজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দেন।

প্রবাসী গিয়াস উদ্দিন দেশের বাইরে থাকায় তার ভাই নাজিম উদ্দিন আনীত অভিযোগ অস্বীকার করেছেন।

এছাড়াও বালু মহাল ও নদীর খাস জমির কিছু অংশে জমির মালিক দাবি করা গিয়াসউদ্দিন ও নাজিম উদ্দিনের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই এবং বিষয়টি সরেজমিনে যাচাই করা হয়েছে বলে জানায় ফতেখাঁরকুল ইউনিয়ন ভূমি অফিস। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানায় উপজেলা প্রশাসন।

আইন অনুযায়ী নদীর তীরবর্তী খাস জমি দখল বা প্লট বাণিজ্য সম্পূর্ণ বেআইনি। তাই দ্রুত উচ্ছেদ অভিযান চালিয়ে বাঁকখালী নদী ও সড়কের জায়গা পুনরুদ্ধারের দাবী স্থানীয়দের।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা

রামুর ফতেখাঁরকুলে সরকারি খাস জমি দ’খ’ল করে প্লট বিক্রি

আপডেট সময় : ০১:৪২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬