ঢাকা ০২:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাগরে লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি ‘তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন’ দাবি মেনে নিন, হতাশ হয়ে মাথা গরম করবেন না: জামায়াত আমির সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ সৃজন সংগীত ভুবনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লোহাগাড়ায় এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরি বড়বাজার জামে মসজিদের তামার তার চুরি: প্রধান আসামি রফিক গ্রেফতার নিখোঁজের আড়াই ঘন্টা পর পাওয়া গেলো পর্যটকের মরদেহ : জীবিত উদ্ধার ২ অনলাইন পেইজ খুলে প্রতারণা: প্রবাসীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কলাতলীর বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের প্রতিবাদ ‎ উখিয়ার পালংখালীতে অ/স্ত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বাবুলের মরদেহ উদ্ধার জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

পেশকারপাড়ায় ফারুক হত্যার ঘটনায় মামলা, আসামী হলেন যারা… 

কক্সবাজার শহরের পেশকারপাড়া এলাকায় ওমর ফারুক হত্যা ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৮ মে) রাতে নিহতের স্ত্রী কলিমা আক্তার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আসামি করে কক্সবাজার সদর মডেল থানা-এ হত্যা মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে আসামি করা হয়েছে নাহিদ মোর্শেদ চাঁদ, ওয়াহিদ মোর্শেদ চাহিদ, ছৈয়দ আকবর, রাজা মিয়া প্রকাশ রাজাইয়্যা, কাফি, রায়হান, কামাল প্রকাশ বিল্ডার কামাল, তারেক, ফয়েজ ও সাকিবকে।

এজাহার সূত্রে জানা যায়, নিহত ওমর ফারুকের কাছে চাঁদা দাবি নিয়ে গত ২০ এপ্রিল আসামিদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় আদালতে একটি সিআর মামলাও করা হয়েছিল বলে উল্লেখ করা হয়।

অভিযোগে বলা হয়েছে, ওই ঘটনার জেরে গত ২৯ এপ্রিল আসামিরা ওমর ফারুককে একটি ছাদ থেকে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৩ মে তার মৃত্যু হয়।

এ বিষয়ে শেখ নাদেম আলি, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কক্সবাজার সদর মডেল থানা টিটিএনকে জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাগরে লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস

পেশকারপাড়ায় ফারুক হত্যার ঘটনায় মামলা, আসামী হলেন যারা… 

আপডেট সময় : ১১:২৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬