ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

ইয়াবা নিয়ে আটক যুবকের স্বীকারোক্তিতে অস্ত্র উদ্ধার

কক্সবাজারের রামুতে ইয়াবাসহ আটক এক যুবকের স্বীকারোক্তিতে সড়কের সেতুর নিচে লতাপাতা দিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আটক যুবক মো. সেলিমকে (২৮) স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ‘চিহ্নিত ছিনতাইকারী’ ও ‘দুর্ধর্ষ সন্ত্রাসী’ হিসেবে দাবি করেছে পুলিশ।

রোববার (১৭ মে) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রামু উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন রামু থানার (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।

গ্রেপ্তার সেলিম ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরুংলোয়া এলাকার নুরুল হকের ছেলে। বর্তমানে তিনি রামুর খুনিয়াপালং ইউনিয়নের পাইনবাগান এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, সেলিমের বিরুদ্ধে রামু ও কক্সবাজার সদর থানায় ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, চুরি, মাদক এবং দ্রুত বিচার আইনের একাধিক মামলা রয়েছে। এছাড়া হত্যা চেষ্টা ও গুরুতর আহত করার অভিযোগে দায়ের হওয়া মামলাতেও তিনি এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানিয়েছে, অভিযানের প্রথম ধাপে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে জোয়ারিয়ানালা ইউনিয়নের আবুর দোকানের সামনে থেকে মো. সেলিমকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকের পর স্থানীয় লোকজন ও গণ্যমান্য ব্যক্তিরা পুলিশের কাছে দাবি করেন, সেলিম দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত। পরে জিজ্ঞাসাবাদে সেলিমের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই আরেকটি অভিযান চালানো হয়।

মনিরুল ইসলাম ভূঁইয়ার দাবি, সেলিমের স্বীকারোক্তি অনুযায়ী রামু থানার ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরুংলোয়া এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ‘বাইট্টা পোল’ নামের একটি সেতুর পশ্চিম পাশের পিলারের নিচে অভিযান চালানো হয়। সেখানে লতাপাতা দিয়ে ঘরের মতো করে তৈরি করা গোপন আস্তানা থেকে একটি দেশীয় তৈরি সচল একনলা বন্দুক উদ্ধার করা হয়। বন্দুকটির দৈর্ঘ্য বাটসহ ৪৮ ইঞ্চি এবং এতে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত ছিল।

তার ভাষ্য, “কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাইট্টা পুলের নিচে পিলারের মাঝখানে বিশেষ কৌশলে ঘরের মতো করে সে থাকতো। সেখানে তার দলবল নিয়ে ইয়াবা সেবনসহ বিভিন্ন অপকর্ম চালাতো।”

তিনি নিশ্চিত করেছেন, ইয়াবা ও অস্ত্র জব্দের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

ইয়াবা নিয়ে আটক যুবকের স্বীকারোক্তিতে অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৬:৪৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬