ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

আর্জেন্টিনাকে ‘কাঁদানো’ রেনার্ড আবার আসছেন বিশ্বকাপে

সুইডেনের বিপক্ষে ৫-১ গোলের হারার পরই সাব্রি লামুশিকে ছাঁটাই করে তিউনিসিয়া। বিশ্বকাপের বাকি অংশে দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হার্ভে রেনার্ড। অভিজ্ঞ ফরাসি কোচকে আগামী রোববার জাপানের বিপক্ষে তিউনিসিয়ার ডাগআউটে দেখা যাবে। আগামী ২৬ জুন গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে তাদের প্রতিপক্ষ নেদারল‍্যান্ডস।

দুইবারের আফ্রিকা কাপ অব নেশন্স জয়ী এই কোচ ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কোচ হিসেবে দায়িত্বে পালন করেন। তার অধীনে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে গ্রুপপর্বের প্রথম ম্যাচে ২-১ গোলে হারিয়ে বড় চমক দেখায় সৌদি আরব। তবে পরের দুই ম্যাচে হেরে আর গ্রুপ পর্ব পার হতে পারেনি দলটি।

এর আগে ২০১৮ বিশ্বকাপে মরক্কোর কোচ ছিলেন রেনার্ড। তিউনিসিয়ার দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে তৃতীয় দেশের হয়ে বিশ্বকাপে কোচিং করাতে যাচ্ছেন রেনার্ড।

৫৭ বছর বয়সী রেনার্ড মঙ্গলবার বিকালে মেক্সিকো পৌঁছে দলের সঙ্গে যোগ দেবেন। বিশ্বকাপে তিউনিসিয়ার ঘাঁটি বর্তমানে মেক্সিকোয়। এদিন সন্ধ্যায় মোন্তেররেইয়ে দলটির প্রথম অনুশীলন সেশন পরিচালনা করবেন তিনি।

এক বিবৃতিতে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন জানায়, বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত কোচ হিসেবে থাকবেন রেনার্ড। তবে বিশ্বকাপের পর তার সঙ্গে লম্বা সময়ের চুক্তির পথও খোলা রয়েছে।

বিশ্বকাপ বা যেকোনো বড় টুর্নামেন্ট শেষে কোচ বদলের ঘটনা নতুন কিছু নয়। কিন্তু বিশ্বকাপ চলাকালে কোচ ছাঁটাইয়ের ঘটনা খুব বিরল। তবে সুইডেনের কাছে হারের পর সেই বিরল ও তেতো অভিজ্ঞতার স্বাদ পেলেন লামুশি।

এর আগে জানুয়ারিতে তিউনিসিয়ার কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন লামুশি। ২০২৮ পর্যন্ত চুক্তি ছিল তার। কিন্তু গতকাল নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের বিপক্ষে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর পরিস্থিতি পালটে যায়। ম্যাচ শেষ হতেই দলের ড্রেসিংরুমে অস্থিরতা তৈরি হওয়ার পর কোচ লামুশিকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় তিউনিসিয়া ফুটবল ফেডারেশন।

সূত্র :সমকাল

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

আর্জেন্টিনাকে ‘কাঁদানো’ রেনার্ড আবার আসছেন বিশ্বকাপে

আপডেট সময় : ০৩:৫০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬