ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬ মামলার আসামি রামুর চিহ্নিত প্রতারক মামুন স্ত্রীসহ আটক কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে বিমানের চাকা বিচ্ছিন্ন ককশিট বুকে বেঁধে নাফ নদী সাঁতরে ইয়াবা পাচারের চেষ্টা: ‌২ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৩০ হাজার টাকা জরিমানা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা!

লামায় এমপি সাঁচিং প্রু জেরি, আইনশৃঙ্খলা ও বিএনপি সভায় অংশগ্রহণ

বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাঁচিং প্রু জেরি লামা উপজেলায় সফর করেছেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সোমবার (১৮ মে) সকালে প্রথমে লামা উপজেলা পরিষদ চত্বরে তাকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), তথ্য অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এরপর তিনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকেন। সভায় উপজেলার সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, চুরি-ডাকাতি নিয়ন্ত্রণ এবং পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পরে তিনি লামা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় প্রশাসনিক সূত্রে জানা যায়, সফরকালে তিনি স্থানীয় উন্নয়ন কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি নিয়েও খোঁজখবর নেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১৬ মামলার আসামি রামুর চিহ্নিত প্রতারক মামুন স্ত্রীসহ আটক

লামায় এমপি সাঁচিং প্রু জেরি, আইনশৃঙ্খলা ও বিএনপি সভায় অংশগ্রহণ

আপডেট সময় : ০৯:৪৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬