ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

রবিবার সকাল ১০ টার মধ্যে নিজ উদ্যোগে সৈকতের স্থাপনা না সরালে উচ্ছেদ অভিযান

কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ দোকান নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার সময় সীমা বেঁধে দিয়েছে জেলা প্রশাসন।

শনিবার দুপুরে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে উচ্ছেদে গিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান বলেন, রবিবার সকাল ১০ টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। এর মধ্যে দোকানদারেরা নিজ উদ্যোগে দোকান সরিয়ে ফেলবে।

তিনি বলেন, মানবিক দিক বিবেচনায় এবং দোকানদারদের অনুরোধের কারণে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময়সীমা দেয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে দোকান সরানো না হলে রবিবার সকাল ১০ টার পর থেকে উচ্ছেদ অভিযান চলবে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বে থাকা এই সহকারি কমিশনার।

গেলো দুই দিন ধরে সৈকতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান চলছে। শুক্রবার রাতে সুগন্ধা বীচ এলাকার ফিশ ফ্রাইয়ের দোকানীরা নিজ উদ্যোগে তাদের দোকান সরিয়ে নেয়।

শনিবার দুপুরে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান শুরুর আগে সৈকতের সুগন্ধা পয়েন্টের দোকানীরা জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ করলে এবং রবিবার সকাল ১০ টার মধ্যে নিজ উদ্যোগে দোকান সরিয়ে নেয়ার শর্তে উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছেদ্য সমুদ্র সৈকতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

এর আগে কক্সবাজার সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এক সপ্তাহের মধ্যে সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।

এদিকে মধ্যরাতের পর থেকে সুগন্ধাসহ সৈকতের বিভিন্ন পয়েন্টে নিজ উদ্যোগে দোকান সরিয়ে নিতে দেখা গেছে।

ট্যাগ :

কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল

রবিবার সকাল ১০ টার মধ্যে নিজ উদ্যোগে সৈকতের স্থাপনা না সরালে উচ্ছেদ অভিযান

আপডেট সময় : ০১:২৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬