ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

মেসিদের মুখোমুখি হওয়ার সম্ভাবনায় যা বললেন রোনালদো

ফুটবল খেলাটির ইতিহাসেই সবচেয়ে স্মরণীয় অধ্যায়গুলোর একটি এই দুজনের দ্বৈরথ। বছরের পর বছর দুজনের লড়াই এবং প্রতিদ্বন্দ্বিতা যেমন গোটা দুনিয়াকে রোমাঞ্চের জোয়ারে ভাসিয়েছে, তেমনি ফুটবলকে করেছে সমৃদ্ধ। কিন্তু বড় কোনো টুর্নামেন্টে কখনও মুখোমুখি হননি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে যদি সেই দেখা হয়েই যায়? রোনালদো বললেন, তাহলে দারুণ কিছুই হবে!

এবারের বিশ্বকাপের যা ছক, তাতে নিজ নিজ গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে গেলে এবং পরের ধাপে এগোতে থাকলে কোয়ার্টার-ফাইনালে দেখা হবে পর্তুগাল ও আর্জেন্টিনার। সম্ভাব্য সেই পরিক্রমায় অবশ্য কিছুটা সংশয় তৈরি হয়েছে এখন।

আর্জেন্টিনা এক ম্যাচ বাকি রেখেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে। তবে পর্তুগাল প্রথম ম্য্যাচে ড্র করায় এখন আছে দুইয়ে। দুই ম্যাচে তাদের পয়েন্ট চার। এই গ্রুপে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বিয়া। গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতে পারলে অবশ্য রোনালদোরা শীর্ষে থাকবেন। সেক্ষেত্রে রোনালদো-মেসির মহারণের মঞ্চ তৈরি হবে।

সেই সম্ভাবনা জিইয়ে রাখার জন্য উজবেকিস্তানের বিপক্ষে মঙ্গলবার জিততেই হতো পর্তুগালকে। সমালোচনা ও চাপের পাহাড় ঠেলে এই ম্যাচে দুটি গোল করেন রোনালদো। ৫-০ গোলের জয় পায় তার দল।

এবারের বিশ্বকাপে রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন মেসি। প্রথম ম্যাচের হতাশা পেছনে ফেলে রোনালদোর জন্যও এটি ছিল রেকর্ডের ম্যাচ। ছয়টি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন তিনি, যা একমেবাদ্বিতীয়তম। ৪১ বছর ১৪০ দিন বয়সে গোল করে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোলের রেকর্ডও এখন তার।

ম্যাচের পর তাকে প্রশ্ন করা হলো আর্জেন্টিনা ও মেসির মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে। প্রশ্নটি তার খুব একটা পছন্দ হলো না হয়তো, তবে উত্তরটা দিলেন।

“এখন এই প্রশ্নের তো মানে নেই। জানি না কীভাবে উত্তর দিতে হবে। তবে ঠিক আছে, বলছি। এটা হবে দারুণ!”

“সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল আজকে জয়, সামনে এগোনোর পথে এবং পরেরটির জন্য প্রস্তুত হতে যা ছিল জরুরি। আমরা জিতেছি, আমি গোল করতে পেরেছি এবং একসঙ্গে আমরা সামনে এগোচ্ছি। এজন্য আমি খুশি। মূল ব্যাপার ছিল গ্রুপ পর্যায় থেকে সামনে এগোনো এবং আমরা পেরেছি।”

তার পরও মেসিকে নিয়ে আরেকটি প্রশ্ন হচ্ছিল, রোনালদো থামিয়ে দিলেন মাঝপথেই, “পরের প্রশ্ন….।”

সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

মেসিদের মুখোমুখি হওয়ার সম্ভাবনায় যা বললেন রোনালদো

আপডেট সময় : ১২:৫৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬