ঢাকা ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণ, কাজ বন্ধ চায় বিআইপি

মেসিকে কি লাল কার্ড দেওয়া উচিত ছিল

এবার বিশ্বকাপে প্রথমবার মাঠে নেমেই সব আলো নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক বলে কথা!

আর এবারের বিশ্বকাপেও এটাই প্রথম হ্যাটট্রিক। তাই আশপাশে কান পাতলেই মেসির প্রশংসাই শোনা যাচ্ছে। তবে এরই মধ্যে অন্য আরেকটা আলোচনাও আছে। প্রশ্ন উঠেছে মেসির করা একটা চ্যালেঞ্জ নিয়ে। তাঁকে কি লাল কার্ড দেওয়া উচিত ছিল?

লাল কার্ড তো আর চাইলেই রেফারি কাউকে দিতে পারেন না! সে জন্য সেই খেলোয়াড়ের কিছু করতে হয়। মেসি কি তেমন কিছু করেছেন? ম্যাচের ৩১ মিনিটে মেসি একটা ঘটনা অবশ্য ঘটিয়েছেন। তখন আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দিকে একটি ফাউল করেছিলেন মেসি। বলটা তখন মান্দিরের নিয়ন্ত্রণেই ছিল।

মেসির এই ট্যাকল নিয়ে সমালোচনা হচ্ছেএক্স
মেসি ছিলেন তাঁর পেছনে, ওই পজিশন থেকে মেসির পক্ষে বল কেড়ে নেওয়ার সুযোগও তেমন ছিল না। এমন সময়ে মেসির পেছন থেকে করা চ্যালেঞ্জ মান্দির ডান পায়ের কাফ ও অ্যাকিলিস টেন্ডনে গিয়ে লাগে। লুটিয়ে পড়েন আলজেরিয়ার অধিনায়ক! এর জন্য মেসিকে হলুদ কার্ডও দেখাননি পোলিশ রেফারি সাইমন মার্চিনিয়াক।
কেউ কেউ বলছেন, এ ঘটনায় মেসিকে লাল কার্ড দেখানো দরকার ছিল। এই যেমন ভেনেজুয়েলার আলেহান্দ্রো মরেনো ইএসপিএনে বলেছেন, মেসিকে লাল কার্ড দেওয়া উচিত ছিল। তিনি বলেছেন এভাবে, ‘এটা লাল কার্ড ছিল। মেসিকে অবশ্যই কার্ড দেওয়া উচিত ছিল। আর এটা নিয়ে প্রশ্ন উঠবে।’

এমন ফাউল কেউ করলে তাঁর মাঠ থেকে বের হয়ে যাওয়া উচিত বলেও মনে করেন মরেনো, ‘আপনি যদি ঘটনাটি সরাসরি দেখেন, তবে সঙ্গে সঙ্গেই এটিকে ফাউল মনে হবে। এরপর যখন রিপ্লে দেখলেও মনে হবে, এটি নিশ্চিত ফাউল। এটাকে ভিএআর দিয়ে পুনরায় দেখার মতো ঘটনা ছিল। সাইমন মার্চিনিয়াককে কেন রিপ্লে দেখার জন্য মনিটরের কাছে ডাকা হলো না? মেসির এটি লাল কার্ড পাওয়া উচিত ছিল। আমি মেসিকে যতই ভালোবাসি না কেন, সত্যি বলতে, ওটা খুব মারাত্মক এবং বাজে একটি ট্যাকল ছিল। আপনি যখন পেছন থেকে কারও হাঁটুর নিচ থেকে শুরু করে গোড়ালি পর্যন্ত কাফের ওপর ওভাবে বুট চালিয়ে দেবেন, তখন আপনাকে অবশ্যই মাঠ থেকে বের করে দেওয়া উচিত।’

একই অনুষ্ঠানে ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার নেদুম ওনুওহা বলেছেন, ‘আমার মতে, ওটি সম্ভবত একটি লাল কার্ড হওয়া উচিত ছিল। যখন আলজেরিয়ার খেলোয়াড়টি মাঠে পড়ে গেলেন, তখন স্পষ্ট দেখা যাচ্ছিল মেসি বেশ চিন্তিত। তিনি নিজেই বুঝতে পেরেছিলেন যে তিনি এমন কিছু করে ফেলেছেন যা তাঁকে বিপদে ফেলতে পারত।’

নেদুম ওনুওহা আরও বলেছেন, ‘আমি ধরে নিচ্ছি রেফারি ঘটনাটি খেয়াল করেননি। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ঘটনাটি পুনরায় দেখে যখন বললেন, “না, সব ঠিক আছে, সেখানে তেমন কিছুই হয়নি”… ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, ওই ফাউলটি লাল কার্ড পাওয়ার মতোই ছিল।’

সূত্র-প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

মেসিকে কি লাল কার্ড দেওয়া উচিত ছিল

আপডেট সময় : ০৬:১৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬