ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার প্রিন্টিং প্রেস মালিক সমিতির আহবায়ক কমিটি : আহবায়ক অখিল, সদস্য সচিব জসিম উখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ডাচেস সোফি সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ আজ শহীদ নূর হোসেন দিবস শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ তিন মামলা, আসামি ৯৫ জন : আটক ৬

মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনা: নিহত ১, আহত ২

টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের রাজার ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোক্তার হোসেন (৪৮)। তিনি টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী (শামলাপুর) এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত জাফর আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাহারছড়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল রাজার ছড়া এলাকায় পৌঁছালে হঠাৎ এক পথচারী সামনে চলে আসেন। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী মোক্তার হোসেন মারা যান।

দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহীসহ ওই পথচারী গুরুতর আহত হন। আহতদের মধ্যে হোসেন আহমদ (২৮) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি উখিয়া উপজেলার মনখালী এলাকার বাসিন্দা। অন্য আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের অবস্থার অবনতি হলে বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি সড়ক পারাপারের সময় এক কিশোরকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হন।

খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয়দের অভিযোগ, মেরিন ড্রাইভ সড়কে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চলাচল এবং পথচারীদের অসচেতন পারাপারের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার প্রিন্টিং প্রেস মালিক সমিতির আহবায়ক কমিটি : আহবায়ক অখিল, সদস্য সচিব জসিম

মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনা: নিহত ১, আহত ২

আপডেট সময় : ০১:২৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬