ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’ কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার লোহাগাড়ায় এক কিশোরীর কান্ড আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল

মেরিন ড্রাইভে ধরা পড়ল ১০০ কেজি গাঁজা, আটক ২

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার জালিয়াপালং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক শ্রাবণ।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার ফরিদুল আলমের ছেলে মো. এনামুল হক (২৬) এবং টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে জিয়াউর রহমান (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি একটি মাইক্রোবাস কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক হয়ে টেকনাফে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে গত বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের পূর্ব পাশে ড্রিম হলিডে রিসোর্টের সামনে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে ডিএনসির একটি দল। অভিযান চলাকালে একটি সাদা রঙের মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হয়। পরে গাড়িটি তল্লাশি করে ভেতর থেকে প্লাস্টিক মোড়ানো ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক কাজী দিদারুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উখিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

তিনি বলেছেন, “মাদকের অবৈধ উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও বিক্রয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ

মেরিন ড্রাইভে ধরা পড়ল ১০০ কেজি গাঁজা, আটক ২

আপডেট সময় : ০৫:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬