ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই : উমামা ফাতেমা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার হচ্ছে আন্তর্জাতিক কফি দিবস আজ ১২ কেজি এলপিজির দাম ২৫০০ টাকা! কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালো অস্ত্র মামলার আসামী রোহিঙ্গা ইব্রাহিম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা কুলসুমার সঙ্গে বাসটার্মিনালের হোটেলে উঠেছিল যুবক, পরে মিললো মরদেহ হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯

মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে বিভিন্ন  গণমাধ্যমে কর্মরত মোজো ও মাল্টিমিডিয়া রিপোর্টারদের সংগঠন ‘ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন – কক্সবাজার’ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

একঝাঁক উদ্যোমী ও কর্মঠ তরুণ সংবাদকর্মীদের সমন্বয়ে নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ‘সিপিএন’র সম্পাদক মোজাম্মেল হক এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ‘কালের কন্ঠ’ এর জেলা প্রতিনিধি ও বাংলাদেশ বেতার কক্সবাজার এর সদর উপজেলা প্রতিনিধি আরোজ ফারুক।

নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সমুদ্র কন্ঠের প্রতিনিধি শাহী কামরান, টিটিএনের স্টাফ রিপোর্টার আহসানুল হক – সিজেএনের অন্তর দে বিশাল। যুগ্ম আহ্বায়ক হয়েছেন টেলিগ্রাম নিউজের ফাহিম আবেদ, সিবিএনের রবিউল হাসান আরিফ, সকালের কক্সবাজার এর মুক্তাদিল জয়, নিউজ ভিশন এর নুরুল ইসলাম।

যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি শাহেদ হোছাইন মুবিন, টেলিগ্রাম নিউজ রবিউল ইমরান। এছাড়া কক্সবাজার বাণীর মো. ফারুকসহ ১৪ জনকে সদস্য করা হয়েছে।

এ বিষয়ে আহ্বায়ক মোজাম্মেল হক বলেন,
বর্তমান সময়ে মাল্টিমিডিয়া সাংবাদিকতা দ্রুত বিকশিত হচ্ছে। কক্সবাজারে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আনা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবার সহযোগিতায় অচিরেই একটি শক্তিশালী ও প্রতিনিধিত্বমূলক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সদস্য সচিব আরোজ ফারুক বলেন, মাল্টিমিডিয়া সাংবাদিকরা বর্তমানে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কক্সবাজারে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যেই এই সংগঠন গড়ে তোলা হয়েছে। আমরা চাই এই প্ল্যাটফর্মটি সকল মাল্টিমিডিয়া সাংবাদিকের আস্থার জায়গা হয়ে উঠুক।

ট্যাগ :

আপডেট সময় : ১১:৪৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬