ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ককশিট বুকে বেঁধে নাফ নদী সাঁতরে ইয়াবা পাচারের চেষ্টা: ‌২ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৩০ হাজার টাকা জরিমানা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ!

মাদকবিরোধী অভিযানে পুলিশ এসআইয়ের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের এক সহকারি উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) বিকেলে হারবাং বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিহত পুলিশ কর্মকর্তা হলেন রুপম দে। তিনি হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘জুনাইদ’ নামের এক কথিত মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানের সময় এসআই রুপম দে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এসআই মোফাজ্জল হোসেন নামের একজন অসুস্থ বোধ করলে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসআই রুপম দে স্ট্রোক করে মারা গেছেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ
জয়নুল আবদীন জানান, মরদেহ হাসপাতালে রয়েছে। স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছে বলে পুলিশের উদ্বৃত্তি দিয়ে তিনি টিটিএন প্রতিবেদকের সাথে কথা বলেছেন। মৃত্যুর প্রকৃত কারন ময়নাতদন্তের পর জানা যাবে বলেও জানান জয়নুল।

এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী অভিযানে পুলিশ এসআইয়ের মৃত্যু

আপডেট সময় : ১০:৩৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬