ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফের নাইট্যংপাড়ার জাহেদ আলমকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ স্ত্রীর সৈকতে রাস্তা নির্মান বন্ধে হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানাল জাতিসংঘের স্পেশাল র‍্যাপোটিয়ার মহেশখালীর হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধুকে হত্যা শ্রীলঙ্কার জাতীয় ও উন্মুক্ত সার্ফিং চ্যাম্পিয়নশিপে কক্সবাজারের তিন সার্ফার ছিনতাইয়ের অভিযোগে আটক আরো ৫ : ২ দিনে আটক ১৯ জন চকরিয়ায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু ভারুয়াখালীকে কক্সবাজার সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইউএনও জিল্লুর- পর্যটন সম্ভাবনাকে তুলে ধরুন কিংবদন্তী অধ্যক্ষ স আ ম শামসুল হুদা চৌধুরী’র ৩৩ তম মৃত্যুবার্ষিকী হাজী পাড়ায় ৩৫ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার : স্বামী-স্ত্রীসহ আটক ৩, মামলা দায়ের নোংরা পরিবেশে ফুচকা তৈরী : লার পাড়ার মায়ের দোয়া কারখানায় জরিমানা পেকুয়ায় ভুলবশত ইদুঁর মারার ঔষুধ খেয়ে নারীর মৃত্যু টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার পেকুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাঝরাতে গুলির শব্দে কেঁপে উঠল হোয়াইক্যং, আতঙ্কে নির্ঘুম রাত কাটালেন বাসিন্দারা

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গভীর রাতে দুর্বৃত্তদের ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হঠাৎ একের পর এক গুলির বিকট শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের। অনেকেই ভয়ে ঘর থেকে বের হতে সাহস পাননি।

বুধবার (৩ জুন) দিবাগত গভীর রাতে হোয়াইক্যং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াবাজার সাতঘরিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কলিমুল্লাহ জানান, রাত গভীর হলে হঠাৎ কয়েক দফা গুলির বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। পরে এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারেন, একদল সশস্ত্র ডাকাত ও মাদক কারবারি ওই এলাকায় ফাঁকা গুলিবর্ষণ করেছে।

তিনি বলেন, “রাতের নীরবতা ভেঙে একের পর এক গুলির শব্দ শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। অনেকেই ভয়ে ঘরের বাইরে বের হননি।”

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বাদশা মিয়াও গুলিবর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

এদিকে গুলিবর্ষণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। বাসিন্দারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ হাফিজ বলেছেন, “নয়াবাজার সাতঘরিয়া পাড়া এলাকায় গুলিবর্ষণের বিষয়ে কেউ আমাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। তবে রাতে পুলিশের টহল টিম দায়িত্ব পালন করেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গুলিবর্ষণের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কামনা করেছেন স্থানীয়রা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফের নাইট্যংপাড়ার জাহেদ আলমকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ স্ত্রীর

মাঝরাতে গুলির শব্দে কেঁপে উঠল হোয়াইক্যং, আতঙ্কে নির্ঘুম রাত কাটালেন বাসিন্দারা

আপডেট সময় : ০৬:১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬