ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান ঢাকা-রিয়াদ রুটে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক

 ঢাকার কেরানীগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও বিবি আয়েশা (রা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগে ইফতেখার অনিক (২৮) নামের এক যুবককে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। কেরানীগঞ্জ সার্কেল ও ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল কক্সবাজারে অভিযান চালিয়ে অনিককে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ইফতেখার অনিক তার ফেসবুক অ্যাকাউন্টে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও বিবি আয়েশা (রা.)-কে নিয়ে আপত্তিকর ও কটূক্তিপূর্ণ একটি পোস্ট দেন। এ ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় স্থানীয় মুসল্লিদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করা হয়। মামলা হওয়ার পর অনিক এলাকা ছেড়ে কক্সবাজারে আত্মগোপন করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতার ইফতেখার অনিকের বাবার নাম মো. আলমগীর হোসেন আলম। তাদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া সরদারপাড়া এলাকায়। স্থানীয়ভাবে অনিকের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও আলোচনা রয়েছে। তার বাবা আলম নিজ মহল্লার একটি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বলে জানা গেছে।

অনিককে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র:  বাংলাভিশন
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ

মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক

আপডেট সময় : ০১:১৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬