ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

ভেঙে দেওয়া হলো নেপালের সংসদ, ৫ মার্চ নতুন নির্বাচন

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৩৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • 384

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশের ভিত্তিতে সংসদ ভেঙে দিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল।

একইসঙ্গে আগামী বছরের মার্চে নতুন জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল বার্তা সংস্থা এএফপিকে জানান, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে সংসদ ভাঙার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নতুন নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ৫ মার্চ।

গতকাল রাতেই শপথ নেন সুশীলা কার্কি। সাবেক প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করা এই আইনজীবী দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়লেন। তার নেতৃত্বে গঠিত হয়েছে ছোট পরিসরের অন্তর্বর্তী সরকার, যার মেয়াদ হবে ছয় মাস। এই সময়ে নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব তাদের হাতে থাকবে।

প্রধানমন্ত্রী নিয়োগের আগে প্রেসিডেন্ট, সেনাপ্রধান এবং জেন-জি আন্দোলনের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। আলোচনায় সবার সম্মতি নিয়ে কার্কিকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আনা হয়। কার্কি ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন। বিচারক থাকাকালীন দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কারণে তরুণ প্রজন্মের কাছে তিনি আস্থা অর্জন করেছেন।

নেপালে সাম্প্রতিক সময়ের অস্থিরতার সূত্রপাত হয় সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে। জেন-জি প্রজন্মের তরুণরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়। গত সোমবার পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে বহু শিক্ষার্থী নিহত হন। পরদিন উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে, প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন কেপি শর্মা অলি। তিনি গা ঢাকা দেওয়ার আগে তার মন্ত্রিসভার সদস্যদের ওপরও আক্রমণ হয়। সাবেক প্রধানমন্ত্রীদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি অর্থমন্ত্রীকে রাস্তায় পেটানোর ঘটনাও ঘটে।

সুশীলা কার্কি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নেপালের উন্নয়নে ভারত বহু সহায়তা করেছে। এবার তার সামনে চ্যালেঞ্জ হলো উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি সামাল দিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।

সূত্র: বাংলাদেশ জার্নাল

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

ভেঙে দেওয়া হলো নেপালের সংসদ, ৫ মার্চ নতুন নির্বাচন

আপডেট সময় : ১১:৩৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫