ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

ভুল নকশায় সয়লাব সামাজিক মাধ্যম, কক্সবাজার সরকারি কলেজ গেইটের ডিজাইন এখনো চূড়ান্ত নয়

কক্সবাজার সরকারি কলেজের প্রধান ফটকের (গেইট) ডিজাইন চূড়ান্ত না হলেও ভুল নকশার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি কলেজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও একটি ভুল ডিজাইন আপলোড করা হয়, যা পরে মুছে ফেলা হয়েছে।

দীর্ঘদিন ধরে কলেজের মূল ফটক আধুনিকায়নের দাবি ছিল শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের। সেই প্রেক্ষিতে সম্প্রতি কলেজ প্রশাসন গেইট নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে পরিদর্শন করেছে। তবে ডিজাইন এখনো চূড়ান্ত না হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে।

কলেজের অধ্যক্ষ আবুল হাসনাত মো. মফিজুল হক জানান, “এখনো কলেজ গেইটের কোনো ডিজাইন চূড়ান্ত হয়নি। আজকে শুধু পরিদর্শন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “কলেজের ফেসবুক পেজ থেকে আমার অনুমতি ছাড়া একটি ডিজাইন আপলোড করা হয়েছিল, পরে সেটি ডিলিট করা হয়েছে।”

এদিকে, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও সামাজিক মাধ্যমে ওই ভুল ডিজাইনের ছবি শেয়ার করেছেন।

কলেজ শাখা শিবিরের সাবেক সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান ফেসবুকে পরিদর্শনের ছবি ও একটি ডিজাইন শেয়ার করে দাবি করেন, গেইট নির্মাণের কাজ শুরু হয়েছে এবং এইচএসসি পরীক্ষার আগেই একটি আধুনিক গেইট নির্মাণ সম্পন্ন হবে।

অন্যদিকে, কলেজ ছাত্রদলের সভাপতি রিদুয়ানুল হক একই ডিজাইন শেয়ার করে প্রশাসনের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তোলেন। তিনি অভিযোগ করেন, গেইট নির্মাণ সংক্রান্ত আলোচনা ও পরিদর্শনে ছাত্রদলের কোনো প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়নি, যা একটি অংশগ্রহণমূলক পরিবেশের পরিপন্থী।

সব মিলিয়ে, গেইটের ডিজাইন চূড়ান্ত হওয়ার আগেই ভুল তথ্য ও বিভ্রান্তিকর ছবি ছড়িয়ে পড়ায় শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

ট্যাগ :

কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল

ভুল নকশায় সয়লাব সামাজিক মাধ্যম, কক্সবাজার সরকারি কলেজ গেইটের ডিজাইন এখনো চূড়ান্ত নয়

আপডেট সময় : ০৩:২৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬