ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

ভারতে বন্দী জেলে পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা প্রদান

ভারতে কারাবন্দী বাংলাদেশি জেলেদের পরিবারের মানবিক সংকট বিবেচনায় তাদের পাশে দাঁড়িয়েছে কোস্ট ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ) মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক কর্মসূচিতে ৫৩ জন কারাবন্দী জেলেদের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী থানার সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার দিদার আলম, সিনিয়র এডভোকেট মহেশখালী জেলা কোর্ট এডঃ হামিদ উল্লাহ, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম এবং সভাটি সঞ্চালনা করেন আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী রুবেল হাসান।

দীর্ঘদিন ধরে পরিবারের উপার্জনক্ষম সদস্য কারাবন্দী থাকায় এসব পরিবার চরম আর্থিক অনিশ্চয়তা ও মানবিক সংকটে দিন কাটাচ্ছে। মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে, যাতে তারা নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে সাময়িক স্বস্তি পেতে পারে।

উপজেলা সমাজসেবা অফিসার দিদার আলম বলেন, ইতিমধ্যে ভারতে কারাবন্দী জেলেদের তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসক কক্সবাজার বরাবর প্রেরণ করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয় কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছেন। পরিবারগুলোকে ধৈর্যধারণের অনুরোধ করেছেন তিনি।

সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, জেলেরা দেশের উপকূলীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সীমান্তসংক্রান্ত জটিলতার কারণে কারাবন্দী হওয়া জেলেদের দ্রুত মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা জরুরি। পাশাপাশি তাদের পরিবারের সার্বিক সুরক্ষা ও সহায়তায় রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ জোরদার করা প্রয়োজন।

মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বলেন, কোস্ট ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা মহেশখালী ক্ষতিগ্রস্ত জেলে পরিবারদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তার হাত বাড়ানোর জন্য।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, জেলে ভাইদের প্রতি অনুরোধ থাকবে তারা সাগরে যাওয়ার আগে যেন তাদের সকলের জাতীয় পরিচয়পত্রের কপিসহ একটি তালিকা থানায় জমা দেয়। তাদের জেলে কার্ডটি যেনো তাদের কাছে সংরক্ষণ করেন। ভারতে বন্দি এই ৫৩ জন জেলেদেরকে দ্রুত তাদের পরিবারের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য স্থানীয় সরকারের কাছে তালিকা ইতিপূর্বে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও অন্যান্য সর্হকর্মীদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ওনারা এই সব জেলে পরিবারের পাশে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখবে বলে ধারণা।

বক্তারা আরও বলেন, এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে ভারতে কারাবন্দী সকল বাংলাদেশি জেলেদের দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত

ভারতে বন্দী জেলে পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা প্রদান

আপডেট সময় : ০৭:০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬