ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালো অস্ত্র মামলার আসামী রোহিঙ্গা ইব্রাহিম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা কুলসুমার সঙ্গে বাসটার্মিনালের হোটেলে উঠেছিল যুবক, পরে মিললো মরদেহ হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন

বৈরী আবহাওয়ায় কক্সবাজার সৈকতে পর্যটক কম, ৩ নম্বর সতর্ক সংকেত জারি

সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে সরেজমিনে সৈকতের কলাতলী, লাবণী ও সুগন্ধা পয়েন্ট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকদের উপস্থিতি ছিল খুবই কম। কলাতলী ও লাবণী পয়েন্টে কেউ সমুদ্রে গোসলে নামেননি। তবে সুগন্ধা পয়েন্টে কিছু পর্যটককে সতর্কতার সঙ্গে গোসলে নামতে দেখা গেছে।

সিনিয়র লাইফগার্ড মোহাম্মদ শুক্কুর জানান, সকাল থেকেই বৈরী আবহাওয়ার প্রভাব রয়েছে। এ কারণে পর্যটকের সংখ্যা কমেছে। তিনি বলেন, “যাতে কোনো পর্যটক গোসলে নেমে সমস্যায় না পড়েন, সে জন্য আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি।”

এদিকে বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারসহ চট্টগ্রাম, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরের দিকে কক্সবাজারে প্রায় এক ঘণ্টা ভারী বৃষ্টিপাত হয়েছে। একই সময় বজ্রপাতে এক লবণ চাষীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, আজসহ টানা চার দিন (৯৬ ঘণ্টা) ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে পর্যটকদের সৈকতে নামার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগ :

কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন

বৈরী আবহাওয়ায় কক্সবাজার সৈকতে পর্যটক কম, ৩ নম্বর সতর্ক সংকেত জারি

আপডেট সময় : ০৫:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬