ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘কাল বেঁচে থাকব কি না জানি না’, মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার ‘আমার মতো মানুষকে’ নোবেল শান্তি পুরস্কার দিতে চায় না কমিটি, ট্রাম্পের আক্ষেপ প্রত্যেক উপজেলায় জরুরি নির্দেশনা সরকারের ৫ শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফিরতে চায় না ৮৭% রোহিঙ্গা: গবেষণা মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি

বাড়ছে পর্যটকের উপস্থিতি:হতাশা কাটিয়ে চাঙ্গা এ খাত

  • রাহুল মহাজন:
  • আপডেট সময় : ০৮:০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • 282

দিগন্তে তখন হেলান দিয়েছে দিনের ক্লান্ত সূর্য। গোধুলীর লাল রংয়ের আবীরে ডুব দেয় দিবাকর। তখনও কিছু মানুষ নীল জল দিগন্ত ছুঁতে সমুদ্র স্নানে মুখর। আবার কেউ দেখছে সূর্যের চলে যাওয়া।

শনিবার ছুটির দিনের সমুদ্র সৈকত।প্রকৃতির এই লীলা নিকেতনে পর্যটকের ভীড়।

নারায়নগঞ্জের রুপগঞ্জের মিনাক্ষী চক্রবর্তী প্রথমবার পরিবার নিয়ে এসেছেন সমুদ্র দেখতে। তিনি জানান,অগনিত ঢেউ আর পশ্চিমের আকাশে সূর্যের অস্ত যাওয়া। সবমিলিয়ে এক অপূর্ব মূহুর্ত, অন্যরকম ভালো লাগা।

বরিশালের ছগির দস্তিদার সমুদ্র শহরে এসেছেন শুক্রবার। বাচ্চাদের পরীক্ষা শেষ। তাই এই সময়ে ঘুরতে আসা। এখানকার পরিবেশ, নিরাপত্তা অন্য সময়ের চেয়ে ভালো বলে জানান তিনি।

এদিকে পর্যটকের আনাগোনা বাড়ায় সচল হয়েছে সাগরতীরের ব্যবসা। অতীতের হতাশা কাটিয়ে চাঙ্গা হয়েছে পর্যটন খাত। হোটেল গুলোতে পর্যটকের সরব উপস্থিতি পর্যটন ব্যবসায়ীদের আশার আলো দেখাচ্ছে।

ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার, টুয়াকের সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা পল্লব জানান, প্রায় ৮০ শতাংশ রুম বুকিং হয়েছে হোটেল গুলোর। বাচ্চাদের বার্ষিক পরীক্ষা শেষ, তাছাড়া সামনে নির্বাচন তার আগেই সবাই কক্সবাজার ঘুরতে আসছে। এর পাশাপাশি থার্টি ফাস্ট কে কেন্দ্র করে প্রতিটি হোটেলের ৫০ থেকে ৬০ শতাংশ রুম বুকিং হয়েছে। ৩১ ডিসেম্বর যদি প্রশাসনের পক্ষ থেকে বীচে সাংস্কৃতিক আয়োজন থাকে তাহলে পর্যটকের চাপ আরো বাড়বে বলে তিনি জানান।

হোটেল প্রাসাদ প্যারাডাইজের ফ্রন্ট অফিস ম্যানেজার একে রানা বলেছেন, পর্যটক চাপ বাড়তে শুরু করেছে ৭০% রুম বুকিং হয়েছে। তবে তিনি রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটকের চাপ অন্য বছরের তুলনায় কম বলে জানান।

অন্যদিকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন,হয়রানি প্রতিরোধসহ পর্যটকদের নিরাপত্তা ও সেবায় রাতদিন কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটকদের কোনো সমস্যা হলে বা যে কোনো ধরনের সাহায্য প্রয়োজন হলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করার অনুরোধ জানান তিনি।

সব মিলিয়ে ধীরে ধীরে পর্যটকের উপস্থিতি বাড়ছে কক্সবাজারে। ডিসেম্বর মাস জুড়েই থাকবে পর্যটকের চাপ এমনই বলছেন পর্যটন সংশ্লিষ্টরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘কাল বেঁচে থাকব কি না জানি না’, মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার

বাড়ছে পর্যটকের উপস্থিতি:হতাশা কাটিয়ে চাঙ্গা এ খাত

আপডেট সময় : ০৮:০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫