ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে সুপার শপে আগুন রামুতে সুপার শপে আগুন ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময়

পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

পেকুয়ায় বিক্রির উদ্দেশে মাছে ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক প্রয়োগের অপরাধে মো. কায়ছার (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।

আটককৃত কায়ছার পেকুয়া পৌরসভার সদর বাইম্যাখালী এলাকার কালু মিয়ার ছেলে।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক মিশিয়ে মাছ বিক্রি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পেকুয়া বাজারে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় মোঃ কাইছারকে হাতেনাতে আটক করা হয়। উক্ত অভিযানে যৌথভাবে নেতৃত্ব দেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা মৎস্য কর্মকর্তা।

​পেকুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে মাছ বিক্রি করা মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ আইন, ২০২০-এর ৩০ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনা করে অপরাধীর বিরুদ্ধে উক্ত আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হবে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহদী হাসান জানান, আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে সুপার শপে আগুন

পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

আপডেট সময় : ০৮:০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬