ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দু’টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ‘কাল বেঁচে থাকব কি না জানি না’, মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার ‘আমার মতো মানুষকে’ নোবেল শান্তি পুরস্কার দিতে চায় না কমিটি, ট্রাম্পের আক্ষেপ প্রত্যেক উপজেলায় জরুরি নির্দেশনা সরকারের ৫ শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফিরতে চায় না ৮৭% রোহিঙ্গা: গবেষণা

পেকুয়ায় ভবনের দেয়াল পড়ে তাঁতীদল নেতার মৃত্যু

পেকুয়ায় পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে আমজাদ হোসেন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের দশের ঘোনা এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত আমজাদ হোসেন উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়া এলাকার মৃত শফিউল আলমের ছেলে এবং রাজাখালী ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

নিহতের ভাই আজাদ জানান, আমজাদ প্রতিদিনের মতো রোববার সকালেও শ্রমিকের কাজ করতে বের হন। তিনি দশের ঘোনা এলাকার কালা মুন্সির পুরাতন বাড়ি ভাঙার কাজে অংশ নেন। ভাঙার কাজ চলাকালে দুপুরের দিকে ভবনের একটি দুর্বল দেয়াল হঠাৎ ভেঙে তার উপর পড়ে। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন আরিয়ান বলেন, “আমজাদ হোসেন অত্যন্ত সৎ এবং সাহসী একজন কর্মী ছিলেন। দলের প্রতি তার একনিষ্ঠতা অতুলনীয়। তার মৃত্যুতে আমরা খুবই মর্মাহত।

উপজেলা তাঁতীদলের আহ্বায়ক জয়নাল আবদীন গভীর শোক প্রকাশ করে বলেন, “আমজাদের মৃত্যু শুধু পরিবারের জন্য নয়, পুরো সংগঠনের জন্যই দুঃখজনক। তার দুই সন্তানের মাথার উপর থেকে ভরসার ছায়া সরে গেল।তার আত্মার মাগফেরাত কামনা করছি”।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড

পেকুয়ায় ভবনের দেয়াল পড়ে তাঁতীদল নেতার মৃত্যু

আপডেট সময় : ০৬:২৭:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫