ঢাকা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০

পেকুয়ায় দেশীয় তৈরি অ’স্ত্রসহ যুবক গ্রেফতার

কক্সবাজারে পেকুয়ায় দেশীয় তৈরি অস্ত্রসহ মোঃ আজিজ উদ্দিন সিকদার (৩২)নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পেকুয়া সদর ইউপির নুইন্যামুইন্যা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে দেশীয় তৈরি এলজি বাটের অংশ বিশেষসহ (ব্যারেল ব্যতিত) তাকে গ্রেফতার করে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথদল।

গ্রেপ্তারকৃত আজিজ উদ্দিন পেকুয়া সদর ইউপির বিলহাসুরা এলাকার মৃত মোহাম্মদ হোসেনের পুত্র বলে জানা গেছে।

পেকুয়া থানার এসআই উগ্যজাই মারমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় পুলিশ ও সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ওই সময় আরও একজন কৌশলে পালিয়ে যায়। আটক ব্যক্তির কাছ থেকে এলজি বাটের অংশ বিশেষ উদ্ধার করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নুইন্যামুইন্যা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে দেশীয় তৈরি এলজি বাটের অংশ বিশেষসহ আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে রবিবার আদালতে প্রেরণ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু

পেকুয়ায় দেশীয় তৈরি অ’স্ত্রসহ যুবক গ্রেফতার

আপডেট সময় : ০১:৫২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫