ঢাকা ০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ

পেকুয়ায় এবার ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ চুরি : স্বর্ণালংকার ও টাকা লুট

কক্সবাজারের পেকুয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

সোমবার রাতে পেকুয়া পৌরসভার উত্তর মেহেরনামা ঠান্ডার পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ সময় দুর্বৃত্তরা ঘরে থাকা প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫ লক্ষাধিক টাকা নিয়ে যায়।

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম বদিউল আলম সওদাগর। তিনি পেকুয়া পৌরসভার উত্তর মেহেরনামা ঠান্ডার পাড়া এলাকার মৃত এলহাদাদের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে চোরের দল কৌশলে বাড়িতে প্রবেশ করে আলমারি ও মূল্যবান জিনিসপত্র রাখা স্থান তছনছ করে। পরে তারা প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৫ লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়। ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিনের সঞ্চিত স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ হারিয়ে তারা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

বদিউল আলম সওদাগরের ছেলে ফোরকান জানান, তার মা অসুস্থ হওয়ায় চট্রগ্রামে চিকিৎসা করতে যায় মা ও বউকে নিয়ে। সেই সুবাদে বাড়িতে কেউ না থাকায় বাড়ির সবকিছু লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী বদিউল আলম বলেন, চিকিৎসার জন্য আমার পরিবার গত শনিবার থেকে চট্টগ্রামে ছিলো। আমি দোকান থেকে ফিরতে রাত হয়ে যায়। সেই সুবাদে চোরের দল আমার বাড়ির সবকিছু নিয়ে আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে। আমি এ ঘটনার সঠিক তদন্ত করে চোরের দলকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এর আগে পেকুয়া পৌরসভার আব্দুল হামিদ সিকদার পাড়ায় এক ইউপি সচিবের বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণাংলংকার ডাকাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে পেকুয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত

পেকুয়ায় এবার ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ চুরি : স্বর্ণালংকার ও টাকা লুট

আপডেট সময় : ০৫:২৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬