ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

পাল্টাপাল্টি চাঁদা দাবির অভিযোগে মুখোমুখি যুবদল–ছাত্রদল নেতা

কক্সবাজারের সুগন্ধা সৈকত এলাকায় উচ্ছেদ হওয়া দোকান পুনঃস্থাপনকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদল নেতার মধ্যে পাল্টাপাল্টি চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

ছাত্রদল নেতা আলমগীর চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেন, তার মামার উচ্ছেদ হওয়া দোকান পুনরায় বসাতে স্থানীয় ১০ নম্বর ওয়ার্ড যুবদলের এক নেতা ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে সরাসরি কথা বলার সময়ও একই দাবি করা হয় বলে তার অভিযোগ।

অন্যদিকে যুবদল নেতা শাহনেওয়াজ শান এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেন, গত ৫ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সুগন্ধা সৈকতের সব দোকান উচ্ছেদ করা হয় এবং পরবর্তীতে সেখানে দোকান বসানোর কোনো অনুমতি নেই। তার দাবি, ঈদ মৌসুমে কিছু ব্যবসায়ী দোকান বসালে সেখান থেকে উল্টো আলমগীর চৌধুরী চাঁদা দাবি করতেন।

তিনি আরও বলেন, সম্প্রতি দোকান দখলের চেষ্টা করতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের বাধার মুখে পড়েন আলমগীর, যার ভিডিও প্রমাণ তার কাছে রয়েছে বলে জানান শাহনেওয়াজ শান।

তবে আলমগীর চৌধুরী তার এক ফেসবুক পোস্টে জানান, ভিডিওতে তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা ভালো করে দেখার অনুরোধ জানান। তাতে তাকে দোষি প্রমানের সুযোগ নাই বলে দাবী করেন।

দুই পক্ষের পরস্পরবিরোধী অভিযোগে ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুই পক্ষের মধ্যে যে কোনো মুহুর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই বিষয়টির সমাধানে দলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয়রা।

ট্যাগ :

কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল

পাল্টাপাল্টি চাঁদা দাবির অভিযোগে মুখোমুখি যুবদল–ছাত্রদল নেতা

আপডেট সময় : ০১:০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬