ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান ঢাকা-রিয়াদ রুটে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

পারিবারিক আদালতের মামলায় সাজাপ্রাপ্ত আসামি জাহেদ গ্রেপ্তার

চকরিয়া পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. জাহেদুল ইসলামকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পেকুয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাহেদুল ইসলাম (৩২) নুরুল আলমের ছেলে।

মামলা ও আদালত সূত্রে জানা যায় জাহেদুল ইসলামের বিরুদ্ধে তার সাবেক স্ত্রী তাসমিনা সোলতানা জিনি চকরিয়া পারিবারিক জজ আদালতে একটি মামলা (মামলা নং-৮৫/২১) দায়ের করেন। মামলায় তিনি বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে মানসিক ও শারীরিক নির্যাতন এবং পাঁচ লাখ টাকা না দিলে সংসারে না রেখে অন্যত্র বিয়ের হুমকির অভিযোগ আনেন।

পরবর্তী সময়ে নির্যাতনের মুখে বাধ্য হয়ে বাদী ২০২১ সালের ২ মে আইনানুগ প্রক্রিয়ায় স্বামীকে তালাকের নোটিশ পাঠান এবং বকেয়া দেনমোহর ও খোরপোষের দাবিতে আদালতের দ্বারস্থ হন।

মামলার বিচারিক কার্যক্রম ও প্রমাণের ভিত্তিতে চকরিয়া পারিবারিক আদালত বাদীর অনুকূলে মোট ৭ লাখ ১৫ হাজার টাকা পরিশোধের ডিক্রি জারি করেন। তবে আদালত নির্ধারিত সময়ের মধ্যে উক্ত পাওনা টাকা পরিশোধ না করায় বিচারক আসামির বিরুদ্ধে ৩ মাসের কারাদন্ডের পরোয়ানা জারি করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের জারি করা সাজা পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আসামি জাহেদুল ইসলামকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ

পারিবারিক আদালতের মামলায় সাজাপ্রাপ্ত আসামি জাহেদ গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬