ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন সময় হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে: দীনেশ ত্রিবেদী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার

পাচারকালে ইয়াবাসহ তিন কারবারি আটক, ৩হাজার পিচ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের পেকুয়ায় পাচারকালে ইয়াবাসহ ৩ কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের তল্লাশি করে ৩হাজার পিচ ইয়াবা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া চৌমুহনীতে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে পেকুয়া থানা পুলিশ।

আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের মৃত দুদু মিয়ার ছেলে ইমাম হোসেন (৪০) তার স্ত্রী নুর জাহান (৩৫), এবং একই উপজেলার হোয়াইক্যং উত্তর পাড়া এলাকার ফরিদ আলমের মেয়ে রুমি আক্তার (২১) বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, পেকুয়া থানার এসআই মোঃ সাজ্জাদের নেতৃত্বে একদল পুলিশ পেকুয়া চৌমুহনীর মৌলভী নুরুল হক চৌধুরী মার্কেট সংলগ্ন বদরখালী সিএনজি স্টেশনে বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পেকুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ১০(খ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর-০৮।

পেকুয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন , তিন হাজার পিস ইয়াবা ও ৩ টি মোবাইল সহ ৩ জন মাদক কারবারি কে আটক করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

পাচারকালে ইয়াবাসহ তিন কারবারি আটক, ৩হাজার পিচ ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৯:১৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬