ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম নিখোঁজের তিন দিন পর চট্টগ্রামের দুই বাসা থেকে উদ্ধার ৩ স্কুলছাত্রী বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান পেশকার পাড়ার মৎস্য ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক আর নেই, বাদ আছর জানাজা আজ বিশ্ব হাত ধোয়া দিবস শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান

নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

যত ষড়যন্ত্রই হোক না কেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনও ধরনের শঙ্কা নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “সবার সহযোগিতায় একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে।”

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরে ‘বিজিবি দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবি সদস্যদের উদ্দেশ্যে বলেন, “দেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন কোনোভাবেই সীমান্ত দিয়ে বিদেশে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।” একই সঙ্গে সীমান্ত দিয়ে অস্ত্র, মাদক ও সব ধরনের চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন তিনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চোরাকারবারিদের সহায়তাকারী কোনও কর্মকর্তার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনের আগে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অস্ত্র উদ্ধার অভিযান চালাচ্ছে। নির্বাচনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি পূর্ণ প্রস্তুত রয়েছে।” তিনি আশ্বস্ত করেন যে, নাশকতা বা ষড়যন্ত্রের মাধ্যমে ভোটের পরিবেশ নষ্ট করার যে-কোনও চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এ ঘটনার মূল হোতা এখনও পলাতক থাকলেও তার স্ত্রীসহ বেশ কয়েকজন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। জুলাই-আগস্টের পরাজিত ফ্যাসিস্ট শক্তিগুলো এখনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের দমনে সজাগ রয়েছে।”

এর আগে বিজিবি দিবসের মূল অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধে এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বিজিবিকে একটি ‘ত্রিমাত্রিক শক্তি’ হিসেবে অভিহিত করে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণে বিজিবির ভূমিকা অতুলনীয়। সরকার এই বাহিনীর সক্ষমতা ও আধুনিকায়ন বাড়াতে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১২:৫৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫