ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চৌফলদন্ডি ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ফোরকান মাহমুদ উখিয়ায় পাহাড়ের পাদদেশ থেকে বু/লে/টপ্রুফ ভেস্ট ও অ/স্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সেনা সদস্য তিতাস শেখ হ/ত্যার বিচারের দাবিতে টেকনাফে বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ‘অভিযানে যাব, দোয়া কইরো’— মায়ের সঙ্গে সেনা সদস্যের শেষ কথা টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম, ভরিতে ২৭৪১ টাকা লোহাগাড়ায় সার ডিলার নিয়োগে অভিযোগ, জেলা প্রশাসকের তদন্তের নির্দেশ পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের লোহাগাড়ায় ইয়াবা সেবন করে মাকে মারধর, ছেলের এক মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আজিজনগরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি পাহাড়সম অদক্ষতা চাপা দেওয়ার জন্য বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমির রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে মাছ ধরার নৌকায় বজ্রপাত, জেলের মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশ আজ জেলহত্যা দিবস

আজ বিশ্ব হাত ধোয়া দিবস

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৪০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • 65
আজ ১৫ অক্টোবর, বিশ্ব হাত ধোয়া দিবস। সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং এর মাধ্যমে বিভিন্ন রোগের বিস্তার রোধে সচেতনতা বাড়াতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’।

সব সমাজে সাবান দিয়ে হাত ধোয়ার সংস্কৃতি প্রতিষ্ঠা ও প্রসার করাই দিবসটির মূল উদ্দেশ্য। পাশাপাশি নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করা।

২০০৮ সালের ১৫ অক্টোবর সুইডেনের স্টকহোমে বিশ্ব পানি সপ্তাহ চলাকালে গ্লোবাল হ্যান্ডওয়াশিং পার্টনারশিপ (জিএইচপি) প্রথমবারের মতো দিবসটি পালন করে। স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়ার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়। পরে জাতিসংঘের সাধারণ পরিষদ দিবসটি প্রতিবছর পালনের সিদ্ধান্ত নেয়।

২০০৮ সাল ছিল স্বাস্থ্যব্যবস্থার আন্তর্জাতিক বর্ষ। ওই বছর বিশ্ব হাত ধোয়া দিবস পালনের উদ্যোগে যুক্ত ছিল কয়েকটি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি), প্রোক্টর অ্যান্ড গ্যাম্বল, ইউনিসেফ, ইউনিলিভার এবং বিশ্বব্যাংকের পানি ও স্বাস্থ্যব্যবস্থা কর্মসূচি।

সূত্র: সময়ের আলো
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চৌফলদন্ডি ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ফোরকান মাহমুদ

আজ বিশ্ব হাত ধোয়া দিবস

আপডেট সময় : ১১:৪০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬