ঢাকা ১২:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণ, কাজ বন্ধ চায় বিআইপি জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি খুরুশকুলের আরিফ চট্টগ্রামে গ্রেপ্তার কক্সবাজারে গ্রিন ট্যুরিজম বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে মতবিনিময় সভা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া

নরওয়ের বিপক্ষে রাফিনিয়াকে পাচ্ছে ব্রাজিল?

বিশ্বকাপজুড়ে চোট যেন ব্রাজিলের পিছু ছাড়ছে না। একজন চোট কাটিয়ে ফিরছেন, তো নতুন করে আরেকজন ছিটকে যাচ্ছেন। চোট নিয়ে অস্বস্তির মধ্যেও রাউন্ড অব ১৬-এর ম্যাচের আগে কিছুটা স্বস্তির খবর পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন ব্রাজিল উইঙ্গার রাফিনিয়া।

শুক্রবার নিউজার্সিতে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন রাফিনিয়া। ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গণমাধ্যমের জন্য উন্মুক্ত প্রথম ১৫ মিনিটে তাকে সতীর্থদের সঙ্গে গা গরম এবং পাসিং ড্রিলে অংশ নিতে দেখা গেছে। তবে ক্লোজডোর অনুশীলনের বাকি অংশে তিনি কতটা সক্রিয় ছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এমনকি নরওয়ের বিপক্ষে তিনি খেলবেন কি-না, তাও এখন পর্যন্ত জানা যায়নি।

গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচ চলাকালীন পেশিতে চোট পান রাফিনিয়া। তার জায়গায় বদলি হিসেবে সুযোগ পান তরুণ উইঙ্গার রায়ান। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে এবং জাপানের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে শুরুর একাদশে খেলেন তিনি। দুই ম্যাচেই গতিময় ফুটবল, আক্রমণাত্মক প্রেসিং এবং ডান প্রান্তে প্রাণবন্ত পারফরম্যান্স দিয়ে প্রশংসা কুড়িয়েছেন এই তরুণ।

তবে রাফিনিয়া পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরলে নরওয়ের বিপক্ষে আক্রমণভাগ নিয়ে ব্রাজিল নিশ্চিতভাবেই আরও বেশি স্বস্তিতে থাকবে। যদিও তার ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে।

ব্রাজিলের চোটের লিস্ট অবশ্য আরও লম্বা। জাপানের বিপক্ষে ব্রাজিলের শেষ ম্যাচে পেশিতে টান পেয়ে ছিটকে যান লুকাস পাকেতা। বিশ্বকাপে তার আর ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। পাকেতার অনুপস্থিতিতে দানিলো সান্তোসকে ব্রাজিলের শুরুর একাদশে দেখা যেতে পারে। এছাড়া চোট কাটিয়ে ফেরা নেইমারও মাঝমাঠে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: সমকাল
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

নরওয়ের বিপক্ষে রাফিনিয়াকে পাচ্ছে ব্রাজিল?

আপডেট সময় : ০৪:২৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬