ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গভীর রাতে বাড়িতে ঢুকে রোহিঙ্গা নারীকে ছুরিকাঘাত করলো আরসা সদস্যরা, নিয়ে গেছে টাকা ও স্বর্ণ চৌফলদন্ডী ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস ২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ বন্ধুর সাথে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণী সানুচিং তঞ্চঙ্গ্যার ফায়ার সার্ভিসের গাড়ি আসেনি এক ঘন্টায়ও! মারাত্মক এক অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বার্মিজ মার্কেট! দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মাছ ধরার ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ কক্সবাজার সরকারি কলেজ অ্যাকাউন্টিং ক্লাবের কমিটি : সভাপতি মুন্না, সম্পাদক রেজাউল সুমাইয়ার মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরিফ-সোহেল কে কারাগারে প্রেরণ

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ

তারেক রহমান(ফাইল ছবি)

বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে।

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জাতীয় এক গণমাধ্যম কে নিশ্চিত করে বলেন, ‘কয়েক বছর আগে সিলেটে আগাম বন্যা হয়। ফেনী বন্যায় তলিয়ে যায়। এসব বিষয় নিয়ে যুক্তরাজ্যে থাকাবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভেবেছেন। বিশ্বের কোথায় কোথায় এ সমস্যা রয়েছে। তার সমাধান কীভাবে হয়েছে, তা নিয়ে ভেবেছেন। সংশ্লিষ্ট অভিজ্ঞদের পরামর্শ নিয়েছেন। তিনি নির্বাচনী প্রতিশ্রুতিতে খাল খনন কর্মসূচির কথা বলেছেন। এর ধারাবাহিকতায় ক্ষমতায় এসে সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় খাল খনন কর্মসূচি অন্তর্ভুক্ত করেছেন তিনি; ১৬ মার্চ আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন। আমরা সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। প্রধানমন্ত্রী নিজেই কোদাল হাতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।’

সেই গণমাধ্যমের  তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গতকাল বলেন, ‘সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা করেছে। ১৬ মার্চ প্রধানমন্ত্রী কর্মসূচি উদ্বোধন করবেন। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নিজে কোদাল নিয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারণাকালে খাল খননের কর্মসূচি শুরুর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।’

প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় এ কর্মসূচি শুরু হবে। আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করবেন।

একইসঙ্গে আরও ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যগণ সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন।

বিএনপি নেতারা জানিয়েছেন, জিয়াউর রহমান ১৯৭৭ সালে ব্যক্তিগতভাবে মাটি কেটে এ কর্মসূচির উদ্বোধন করেছিলেন। ১৯৭৯ সালে নেত্রকোনার তিলকখালিতে ও দেশের বিভিন্ন স্থানে সশরীরে উপস্থিত ছিলেন তিনি। এর ফলে ১৯৮০ সালে খাদ্য উৎপাদন ব্যাপক বৃদ্ধি পেয়েছিল।

এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে; কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবে। একইসঙ্গে ভূ-উপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরতা হ্রাস পাবে; যার ফলে খরা, বন্যা ও জলাবদ্ধতা হ্রাসে সহায়ক হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গভীর রাতে বাড়িতে ঢুকে রোহিঙ্গা নারীকে ছুরিকাঘাত করলো আরসা সদস্যরা, নিয়ে গেছে টাকা ও স্বর্ণ

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ

আপডেট সময় : ০৯:১৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬