ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার প্রিন্টিং প্রেস মালিক সমিতির আহবায়ক কমিটি : আহবায়ক অখিল, সদস্য সচিব জসিম উখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ডাচেস সোফি সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ আজ শহীদ নূর হোসেন দিবস শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ তিন মামলা, আসামি ৯৫ জন : আটক ৬

‘দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে’- জামায়াতের জেলা আমীর আনোয়ারী

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক ইউনিট প্রতিনিধি সমাবেশে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির নেতারা। তারা অভিযোগ করেছেন, বিভিন্ন ইস্যুতে জনদৃষ্টি ভিন্নখাতে নিতে ‘গুপ্ত-সুপ্তের ধোঁয়া’ তৈরি করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন শাখা আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

সমাবেশে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরকার-সমর্থিত ছাত্র সংগঠনের সহিংসতায় অস্থিরতা তৈরি হয়েছে। একই সঙ্গে জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে জনগণের দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা চলছে।

নূর আহমদ আনোয়ারী আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ‘নাজুক ও উদ্বেগজনক’। বিশেষ করে টেকনাফসহ উপকূলীয় এলাকায় মানবপাচার, অপহরণ ও হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এসব ঘটনা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির স্পষ্ট ইঙ্গিত বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে ন্যায়ভিত্তিক সমাজ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি। এ লক্ষ্যে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দায়িত্বশীলতা, ত্যাগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের তাগিদ দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ হোসাইন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকী, জেলা অফিস সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, টেকনাফ উপজেলা আমীর মাওলানা রফিকউল্লাহ এবং উপজেলা সহকারী সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার। এছাড়া মাওলানা বদিউল আলম, মোহাম্মদ ইয়াকুবসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সমাবেশ থেকে দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়নে সুশাসন প্রতিষ্ঠা এবং বিভিন্ন দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার প্রিন্টিং প্রেস মালিক সমিতির আহবায়ক কমিটি : আহবায়ক অখিল, সদস্য সচিব জসিম

‘দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে’- জামায়াতের জেলা আমীর আনোয়ারী

আপডেট সময় : ১০:২১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬