ঢাকা ০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘কাল বেঁচে থাকব কি না জানি না’, মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার ‘আমার মতো মানুষকে’ নোবেল শান্তি পুরস্কার দিতে চায় না কমিটি, ট্রাম্পের আক্ষেপ প্রত্যেক উপজেলায় জরুরি নির্দেশনা সরকারের ৫ শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফিরতে চায় না ৮৭% রোহিঙ্গা: গবেষণা মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি

তীব্র শীতে উষ্ণতার ছোঁয়া: জেসিআই কক্সবাজারের নতুন বছরের মানবিক যাত্রা শুরু

শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে জেসিআই কক্সবাজার। নতুন বছরের প্রথম দিনেই সংগঠনটি তাদের নিয়মিত ও ধারাবাহিক সামাজিক উদ্যোগ “ইচ্ছে পূরণ” প্রকল্পের আওতায় “ইচ্ছে পূরণ ৫.১” কার্যক্রম বাস্তবায়ন করেছে।

এই কর্মসূচির অংশ হিসেবে রামু উপজেলার মজহারুল উলুম এতিমখানার শিশুদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের এই কঠিন সময়ে এতিম শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

উল্লেখ্য, গত চার বছরে জেসিআই কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৫ হাজারেরও বেশি কম্বল বিতরণ করেছে, যা সংগঠনটির সামাজিক দায়বদ্ধতার ধারাবাহিকতা ও প্রতিশ্রুতিরই প্রতিফলন।

সকাল ১১টায় অনুষ্ঠিত এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন জেসিআই কক্সবাজারের বর্তমান প্রেসিডেন্ট যিশান মনোয়ার, ফাউন্ডার প্রেসিডেন্ট আবু ফারহান, ডিরেক্টর ফারহান বিন রফিকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় ২০২৬ সালের প্রেসিডেন্ট যিশান মনোয়ার বলেন, জেসিআই-এর চারটি মূল কার্যক্রমের অন্যতম হলো RISE Project, যার আওতায় কমিউনিটি ইম্প্যাক্টফুল কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এই উদ্যোগ তারই একটি অংশ। তিনি আরও জানান, জেসিআই কক্সবাজার আগামীতেও নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে সমাজের কল্যাণে কাজ করে যাবে।।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘কাল বেঁচে থাকব কি না জানি না’, মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার

তীব্র শীতে উষ্ণতার ছোঁয়া: জেসিআই কক্সবাজারের নতুন বছরের মানবিক যাত্রা শুরু

আপডেট সময় : ০৫:৩৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬