ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

ঢাকা–কক্সবাজার রুটে পূজায় বিশেষ ট্রেন, অনলাইনে শেষ সব টিকিট

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশে ভ্রমণপ্রেমীদের ঢল সামলাতে ঢাকা–কক্সবাজার রুটে চালু হচ্ছে ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন। ইতোমধ্যেই অনলাইনে বিক্রি শেষ হয়ে গেছে সব টিকিট।

তবে রেলওয়ে সূত্র বলছে, চাহিদা বিবেচনায় এই ট্রেনগুলোর যাত্রার একদিন আগে এক্সট্রা বগি সংযোজন করা হতে পারে এবং যার টিকেট অনলাইন ও কাউন্টারে পাওয়া যাবে।

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, প্রথম বিশেষ ট্রেনটি ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে ছাড়বে এবং ১ অক্টোবর ভোর ৬টা ৫০ মিনিটে কক্সবাজার পৌঁছাবে।

ফেরার পথে ট্রেনটি ১ অক্টোবর সকাল ১১টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে ছাড়বে এবং রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে।

একই দিন রাত সাড়ে ১০টায় আবার ঢাকা থেকে আরেকটি ট্রেন ছাড়বে, যা ২ অক্টোবর ভোরে কক্সবাজার পৌঁছাবে।

২ অক্টোবর এই ট্রেন চলাচল করবে না, পরদিন
৩ অক্টোবর রাত সাড়ে ১০টায় আবার ঢাকা থেকে আরেকটি ট্রেন ছাড়বে, যা ৪ অক্টোবর ভোরে কক্সবাজার পৌঁছাবে এবং সেদিন সকাল ১১টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে গিয়ে রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে।

প্রতিটি বিশেষ ট্রেনে থাকবে ১৮টি বগি। দিনে আসন সংখ্যা থাকবে ৮৩৪টি এবং রাতের বেলায় ৭৮৯টি। ভাড়া নির্ধারণ করা হয়েছে নিয়মিত আন্তনগর ট্রেনের মতোই।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান বলেন, “দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ অবকাশে কক্সবাজারে পর্যটকদের চাপ বেড়ে যায়। পর্যটকদের পছন্দের শীর্ষে রয়েছে ট্রেন। তাই যাত্রীর চাপ সামাল দিতে বিশেষ ট্রেন চালু করা হয়েছে। এসব ট্রেনে নিয়মিত আন্তনগরের মতো সব ধরনের সুযোগ–সুবিধা থাকবে। যাত্রীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।”

প্রসঙ্গত, এবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অফিস–আদালত টানা চার দিন বন্ধ থাকবে। লম্বা ছুটিতে ভ্রমণপিপাসুদের চাপ সামাল দিতে শুধু ঢাকা–কক্সবাজার নয়, ঢাকা–চট্টগ্রাম রুটেও বিশেষ ট্রেন চালু করছে রেলওয়ে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

ঢাকা–কক্সবাজার রুটে পূজায় বিশেষ ট্রেন, অনলাইনে শেষ সব টিকিট

আপডেট সময় : ০৭:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫