ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লক্ষ টাকার ঔষধ জব্দ : আটক ৩ সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে!

ডালাসে পর্দা উঠছে ৮ম বাংলা চলচ্চিত্র উৎসবের

বাংলা ভাষার সিনেমাকে কেন্দ্র করে উত্তর আমেরিকার সবচেয়ে বড় আয়োজন—‘বাংলা চলচ্চিত্র উৎসব, ডালাস’। এবার উৎসবটি ৮ম বছরে পা রাখছে। যা অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ থেকে ৩ আগস্ট, ২০২৫।

প্রতি বছরের মতো এবারও তিন দিনব্যাপী এই আয়োজন ঘিরে জমে উঠবে বাঙালির গল্প, গান, সিনেমা ও শিল্পের এক বহুমাত্রিক উৎসব। প্রত্যাশা আয়োজকদের।

ডালাসের এঞ্জেলিকা ফিল্ম সেন্টারে অনুষ্ঠিতব্য এই উৎসবে থাকছে বাংলা সিনেমার শ্রেষ্ঠ নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শনী, বাংলাদেশ ও ভারতের জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সিনেমাগুলোর পাশাপাশি নতুন প্রতিশ্রুতিশীল নির্মাতাদের কাজ। চলচ্চিত্রপ্রেমী দর্শকদের জন্য থাকছে নির্মাতা ও শিল্পীদের সাথে সরাসরি কথোপকথনের সুযোগ, সেলিব্রিটি উপস্থিতি এবং গোলটেবিল আলোচনার বিশেষ পর্ব।

কিন্তু এবার শুধু সিনেমা নয়, প্রথমবারের মতো এই উৎসবে যুক্ত হচ্ছে ‘নকশিকাঁথার ছবি’। শত শত বছরের বাংলার নারীর সূক্ষ্ম বুননে ফুটে ওঠা নকশিকাঁথা এবার র‍্যাম্পে হাঁটবে, রঙিন আলোয় মঞ্চে প্রাণ পাবে। সৃজনশীল এই প্রয়াসের পেছনে আছেন সৃজনেরহাট-এর প্রতিষ্ঠাতা পরিচালক ডা. তারেক ইয়াসিন উজ্জ্বল। তিনি বলেন, ‘এবার ফ্যাশন ও সিনেমার মোহনায় গড়ে উঠবে এক নতুন অভিজ্ঞতা। আপনিও হয়ে উঠুন এই ইতিহাসের অংশ।’

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ডালাসে পর্দা উঠছে ৮ম বাংলা চলচ্চিত্র উৎসবের

আপডেট সময় : ০৪:৪০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫