ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু

টেকনাফে ৪ বছর বয়সী মার্কিন নাগরিক উদ্ধার, অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে অপহরণের চেষ্টা থেকে ৪ বছর বয়সী এক মার্কিন নাগরিক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ অপহরণকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, শাহাব উদ্দিন (২৮), কেফায়েত উল্লাহ (২৪) এবং আব্দুর রজব মিয়া (৩৫)। তারা সবাই টেকনাফ উপজেলার স্থায়ী বাসিন্দা।

র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, মঙ্গলবার (২ জুন) টেকনাফ পৌরসভা শাপলা চত্বর এলাকায় নিয়মিত টহলরত র‌্যাব সদস্যরা খবর পান টেকনাফ সদর নতুন পল্লান পাড়া এলাকায় একটি শিশুকে অপহরণের চেষ্টা চলছে। খবর পেয়ে র‌্যাবের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।

এ সময় স্থানীয় জনতা তিন অপহরণচেষ্টাকারীকে আটক করে মারধর করছিল। র‌্যাব সদস্যরা তাদের উদ্ধার করে হেফাজতে নেয় এবং আহত অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

স্থানীয়দের বরাত দিয়ে র‌্যাব জানায়, একই দিন দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা মো. জুবায়েরের বাড়ির সামনের রাস্তা থেকে তার ৪ বছর বয়সী মার্কিন নাগরিক ভাগিনাকে একা পেয়ে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায় ধৃতরা। স্থানীয়দের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।

র‌্যাব জানায়, উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার

টেকনাফে ৪ বছর বয়সী মার্কিন নাগরিক উদ্ধার, অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৪:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬