ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

টেকনাফে বিদেশি পিস্তল ও ‘আইস’ উদ্ধার, আটক ১

টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় একজন অস্ত্র ও মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায়, টেকনাফ-উখিয়া সড়কের রঙ্গিখালী বাজার এলাকা থেকে একটি অটোরিকশা জাদিমুড়া বাজারের দিকে যাবে। ওই অটোরিকশায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য থাকতে পারে এবং চালক নিজেই তা বহন করবে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়কের নির্দেশনায় একটি বিশেষ অভিযানিক দল লেদা ও মুছনী বাজার সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। পরে ইফতারের পর সন্দেহভাজন অটোরিকশাটি লেদা বাজার অতিক্রম করলে বিজিবির মোটরসাইকেল টহল দল সেটিকে অনুসরণ করে এবং মুছনী বাজার এলাকায় অবস্থানরত অভিযানিক দলকে জানায়। অটোরিকশাটি মুছনী বাজারে পৌঁছালে দ্রুত সেটির গতিরোধ করে চারদিক ঘিরে ফেলে বিজিবি সদস্যরা।

তল্লাশির একপর্যায়ে অটোরিকশায় থাকা একটি ব্যাগ থেকে দুটি প্যাকেট উদ্ধার করা হয়। এর মধ্যে একটি প্যাকেটে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি পাওয়া যায়। অন্য প্যাকেটে ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, তাদের তাৎক্ষণিক ও কৌশলগত পদক্ষেপের ফলে অভিনব পদ্ধতিতে অস্ত্র ও মাদক পাচারের চেষ্টা ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

টেকনাফে বিদেশি পিস্তল ও ‘আইস’ উদ্ধার, আটক ১

আপডেট সময় : ০৮:২৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬