ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

টেকনাফে একসঙ্গে ধরা পড়ল ১০১ মণ ইলিশ, বিক্রি ৩৩ লাখে

কক্সবাজারের টেকনাফে একটি ট্রলারের জালে একসঙ্গে ধরা পড়েছে ১০১ মণ ইলিশ। এসব ইলিশ বিক্রি করে প্রায় ৩৩ লাখ টাকা পেয়েছেন জেলেরা। দীর্ঘ সময় পর এত ইলিশ ধরা পড়ায় জেলেরা খুশি।

গতকাল রোববার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা আবুল কালামের মালিকানাধীন ‘এফবি দ্বীপ’ ট্রলারের জালে সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরের মৌলভীরকুম এলাকায় এসব ইলিশ ধরা পড়ে। বিকেলে শাহপরীর দ্বীপ জেটিঘাটের একটি আড়তে ইলিশগুলো বিক্রি করা হয়।

ট্রলারের মাঝি নুরুল ইসলাম (৪৫) বলেন, গত শুক্রবার ১৫ জন জেলে নিয়ে তাঁরা সাগরে যান। শনিবারও একই এলাকায় জাল ফেললেও তেমন মাছ পাওয়া যায়নি। তবে রোববার ভোরে আবার জাল ফেললে কয়েক হাজার ইলিশ ধরা পড়ে। আড়তে মাপার পর মোট ১০১ মণ ইলিশ পাওয়া যায়। এর মধ্যে প্রতি মণ ৩৩ হাজার টাকা দরে ১০০ মণ বিক্রি করে ৩৩ লাখ টাকা পাওয়া গেছে। বাকি এক মণ ইলিশ ট্রলারমালিক, জেলে ও তাঁদের পরিবারের মধ্যে ভাগ করে নেওয়া হয়েছে।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল গণি বলেন, ১৪ এপ্রিল থেকে সারা দেশে ইলিশসহ সামুদ্রিক মাছ আহরণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। এর আগে কয়েক মাস টেকনাফের অন্তত ১০ হাজার জেলে প্রায় বেকার ছিলেন। জ্বালানিসংকটের কারণে তিন শতাধিক ট্রলার সাগরে যেতে পারছে না, আর গেলেও মাছ মিলছিল না।

আবদুল গণি বলেন, এমন পরিস্থিতিতে একটি ট্রলারের জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ার খবরে জেলেপল্লিতে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অনেকে আবার সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন।

ট্যাগ :

কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল

টেকনাফে একসঙ্গে ধরা পড়ল ১০১ মণ ইলিশ, বিক্রি ৩৩ লাখে

আপডেট সময় : ১২:০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬