ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনোয়ারুল ইসলাম চৌধুরীর ২৩ তম শাহাদাত বার্ষিকীতে বিশেষ ক্রোড়পত্র টেকনাফে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৫ পুলিশ পরিচয়ে হোটেল-রিসোর্টে চাঁদাবাজি: চক্রের মূলহোতা গ্রেপ্তার চৌফলদণ্ডী ও ভারুয়াখালীকে কক্সবাজার সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির আশ্বাস এমপি কাজলের লালদিঘি পাড় এলাকার ব্যবসায়ী বাহার ছড়ার সৈয়দ সওদাগরের ইন্তেকাল সীমান্তে ইয়াবার সর্ববৃহৎ চালান আটক : ৪২ কোটি টাকার ১৪ লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ বন্যার্ত ১৪’শ মানুষের পাশে মুসলিম হ্যান্ডস্ ইন্টারন্যাশনাল যে কারণে তিন কিশোরের হাতে ফুটবল তুলে দিলেন কুতুবদিয়ার ইউএনও কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ২২ কক্সবাজার সিটি কলেজ জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শোয়াইব, সদস্য সচিব তারেক দাপ্তারিক চিঠিপত্রে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ বাদের সিদ্ধান্ত মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ: পারভেজের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর ফায়ারিং মহড়ায় দুই সৈনিক নিহত ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক, পরিচয় জানতেন না বাদী এবং ওসি, এপিবিএন অধিনায়ক বললেন জঘন্য কাজ

টেকনাফে অপহরণ ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি ‘ল্যাংড়া রাসেল’ গ্রেফতার

টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি ও চিহ্নিত সন্ত্রাসী রাসেল ওরফে ল্যাংড়া রাসেলকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার রাতে দক্ষিণ লেদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর সিপিসি-১ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। ওই দিন রাত ১২:৫০ মিনিটের দিকে দক্ষিণ লেদার ‘বক্কর মেম্বারের রাস্তার মাথা’ এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, অপহরণ এবং চাঁদাবাজির মতো অসংখ্য গুরুতর অভিযোগ রয়েছে। বিশেষ করে গত ১ এপ্রিল ২০২৬ তারিখে উখিয়া থানায় দায়ের করা একটি আলোচিত মামলার প্রধান পলাতক আসামি ছিল সে।

​র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, ল্যাংড়া রাসেল ওই এলাকার একজন দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আনোয়ারুল ইসলাম চৌধুরীর ২৩ তম শাহাদাত বার্ষিকীতে বিশেষ ক্রোড়পত্র

টেকনাফে অপহরণ ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি ‘ল্যাংড়া রাসেল’ গ্রেফতার

আপডেট সময় : ১১:২৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬