ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদের পাশে জ্বলজ্বলে শুক্র, কক্সবাজারের আকাশে মনকাড়া মহাজাগতিক দৃশ্য টেকনাফের ক্রীড়াঙ্গনে শৃংখলা ফেরাতে ক্রীড়া সংস্থার বিভিন্ন সিদ্ধান্ত : যে কোনো ক্রীড়া আয়োজনে নিতে হবে অনুমতি পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল সদর থানা পুলিশের বিশেষ অভিযান : হত্যা ও চুরির আসামিসহ গ্রেপ্তার ১১ উখিয়ায় ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, গাড়ি ও চালক আটক হোয়াইক্যংয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়া গ্রেফতার টেকনাফের সীমান্ত এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার গোলরক্ষক সাঈদীর উপর হামলাকারীদের বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু: উখিয়ার সেই আলোচিত ঘটনায় তিন আসামি কারাগারে পালংখালীতে মাদক কারবারী রুবেলের গুলিবর্ষণ টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২, গুঁড়িয়ে দেওয়া হলো পাচারকারিদের ২০ আস্তানা সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রাখলো আপিল বিভাগ তীব্র গরমে দেশজুড়ে লোডশেডিং, সংকট আরও বাড়ার শঙ্কা বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর

টেকনাফের জেলেপল্লীতে অগ্নিদুর্গতদের পাশে দাঁড়ালেন শাহজাহান চৌধুরী

কক্সবাজারের টেকনাফে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনায় আগুন পুড়ে গেছে জেলেপল্লীর ১৮টি ঘর। এই দুর্ঘটনার ফলে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে, অনিশ্চয়তায় অনেকে করছেন খোলা আকাশের নিচে দিনযাপন আবার কেউ কেউ অস্থায়ী ঠাঁই নিয়েছেন আত্মীয় স্বজনদের ঘরে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়া জালিয়াপাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

সহায়তাপ্রদান শেষে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, ‘ মাননীয় সংসদ সদস্য বিষয়টি অবগত হওয়ার পরপরই ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন। আজকে দেওয়া আর্থিক সহায়তার পাশাপাশি তিনি ঘরগুলো পুনঃনির্মাণ করে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে আশ্বস্ত করেছেন।

‘ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য রুবেল শর্মা জানান, ‘ আমাদের সহায় সম্বল সব আগুনে শেষ হয়ে গেছে, আমরা এমপি সাহেবের প্রতি কৃতজ্ঞ তিনি আমাদের খবর নিয়েছেন।’

এর আগে গত মঙ্গলবার (২২ এপ্রিল)দিবাগত রাত ১ টার দিকে নাটমোড়া জালিয়া পাড়ায় অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় প্রায় দুই থেকে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে পুড়ে যায় ১৮টি ঘর।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চাঁদের পাশে জ্বলজ্বলে শুক্র, কক্সবাজারের আকাশে মনকাড়া মহাজাগতিক দৃশ্য

টেকনাফের জেলেপল্লীতে অগ্নিদুর্গতদের পাশে দাঁড়ালেন শাহজাহান চৌধুরী

আপডেট সময় : ০৭:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬