ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লক্ষ টাকার ঔষধ জব্দ : আটক ৩ সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জেলায় ৯ লাখেরও বেশী শিশুকে দেয়া হবে টাইফয়েড টিকা, শুরু হবে ১২ অক্টোবর থেকে

দেশের অন্যান্য স্থানের মতো কক্সবাজারে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে এ ক্যাম্পেইন, যেখানে ৯ থেকে ১৫ বছরের শিশুকে বিনামূল্যে দেয়া হবে এ টিকা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় কক্সবাজারে
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শমূলক সভায় এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক
ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীদের সাথে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।

সভাপতির বক্তব্যে তিনি বলেন,টাইফয়োড টিকা নিরাপদ ও কার্যকর। সরকারের এই ক্যাম্পেইন শুধু শিশুদের জীবন রক্ষা নয়, দীর্ঘমেয়াদে টাইফয়েডজনিত অসুস্থতা ও মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এ ছাড়া ভবিষ্যতে তরুণ প্রজন্মরাই এ দেশের নেতৃত্ব দিবে, তাই তাদের সুস্থ হয়ে বেড়ে উঠতে হলে এ টিকা দেওয়া খুবই প্রয়োজন বলে জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হক,জেলা তথ্য কর্মকর্তা মো: আব্দুছ ছাত্তার,সিএস অফিসের এমও ডা কনিণীকা দস্তিদার,প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান বক্তব্য রাখেন।
এ সময় চিকিৎসকসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, শিশুদের সুরক্ষায় আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় কক্সবাজারেও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। ইপিআই কর্মসূচির আওতায় পরিচালিত এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের ভরাপেটে এক ডোজ করে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে।
এছাড়া টিকা নিতে vaxepi.gov.bd এই লিংকে রেজিস্ট্রেশন করার আহবান জানানো হয় এবং
কক্সবাজারে জেলায় সর্বমোট ২,৯৩৬টি টিকাদান কেন্দ্রে ৯ লক্ষ ৬ হাজার ৫৫৪ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানানো হয় সভায়।
সভায় আরো জানানো হয়, টিকাদান ক্ষেত্রে কোন প্রকার গুজব ছড়াতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং এ বিষয়ে প্রচারণামূলক কার্যক্রম বৃদ্ধি করতে হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা

জেলায় ৯ লাখেরও বেশী শিশুকে দেয়া হবে টাইফয়েড টিকা, শুরু হবে ১২ অক্টোবর থেকে

আপডেট সময় : ০৩:১৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫