ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিঙ্গেল আছেন? আজ আপনার দিন শুক্রবার  চট্রগ্রামে সৎসঙ্ঘ ৯৩ ব্যাচের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প:কি কি থাকছে সেনাসদস্য তিতাস হত্যা মামলার আসামি বক্কইন্যা গ্রেফতার প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু টেকনাফে যুবলীগের কর্মসূচীতে বাধা দিতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তা : গাড়ী ভাংচুর পেশাগত ঐক্য জোরদারে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভা, বনভোজন ১২ ডিসেম্বর আইনজীবী নাজেহালের নিন্দা ও উদ্বেগ জানিয়ে জেলা বারের সাধারণ সম্পাদকের বিবৃতি খুনিয়াপালং ইউনিয়নের প্রশাসক হিসেবে আলোচনায় ভুলু চৌধুরী কক্সবাজার প্রিন্টিং প্রেস মালিক সমিতির আহবায়ক কমিটি : আহবায়ক অখিল, সদস্য সচিব জসিম উখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ডাচেস সোফি সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ আজ শহীদ নূর হোসেন দিবস শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

জেলায় পাহাড় ধসে ১৯, পাহাড়ী ঢলে ভেসে গিয়ে ৩ জনসহ মোট ২২ জনের মৃত্যু : প্লাবিত নিম্নাঞ্চল

কক্সবাজারে পাহাড় ধসে বাড়ছে মৃত্যুর মিছিল। আবারও পাহাড়ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। গেলো ৪ দিনে জেলায় পাহাড় ধস ও পাহাড়ী ঢলে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে ২২ জনের। জেলার সবকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার ভোররাতে চকরিয়ার বরইতলী এলাকায় ঘুমন্ত অবস্থায় পাহাড় ধসে পড়ে দুটি বসত ঘরে। এ ঘটনায় ঘটনাস্থলেই মাটিচাপা পড়ে নিহত হয় শিশু তৌসিফ উদ্দিন ও রুমি আক্তার।

কক্সবাজারে টানা ভারী বর্ষণ ও মাতামুহুরী নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সার্বিক পরিস্থিতির অবনতি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পানিবন্দি পরিবারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। জেলা প্রশাসক মো: আব্দুল মান্নান জানান,জেলার ৬৪০ টি আশ্রয় কেন্দ্র খোলে দেয়া হয়েছে। লোকজন কে আশ্রয় কেন্দ্রে আসার জন্যে অনুরোধ জানানো হচ্ছে।

এদিকে, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সিঙ্গেল আছেন? আজ আপনার দিন

জেলায় পাহাড় ধসে ১৯, পাহাড়ী ঢলে ভেসে গিয়ে ৩ জনসহ মোট ২২ জনের মৃত্যু : প্লাবিত নিম্নাঞ্চল

আপডেট সময় : ০৯:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬